Dhaka , Wednesday, 22 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‎​হরিপুরে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায়- মুচলেকায় মুক্তি অভিযুক্ত রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে:- সালাউদ্দীন আলী পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ রায়পুরে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ। চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক প্ল্যাটফর্মেই মিলবে জেলা প্রশাসনের বিভিন্ন সেবা শিখা অনির্বাণে বিদায়ী নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অপরাধ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশনা। অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ: চরভদ্রাসনে ১০৭ পরিবারে আর্থিক সহায়তা রূপগঞ্জে পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন রাঙ্গুনিয়া থেকে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার,অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার বন্যায় কবলিত এলাকার শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ সহয়তা প্রদান করেন প্রবাসী অনলাইন গ্রুপ-সৌদি আরব (দাম্মাম) বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন মাদারীপুরে র‌্যাবের হাতে জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া রোধ ও পরিবেশ-পরিচ্ছন্নতা উন্নয়নে নারায়ণগঞ্জে সমন্বয়ক সভা ফুটবল সমর্থকদের উস্কানিকে কেন্দ্র করে ফতুল্লায় সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা মধুপুরের কোনাবাড়ি গ্রামের ১ কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা মধুপুরে আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আড্ডা, আতঙ্কে বাসিন্দারা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে স্বামীকে ফাঁসালেন স্ত্রী রামগঞ্জে বাপ ডেকেও নিস্তার না পাওয়া স্ত্রীর বীরপুরুষ এখন পুলিশের খাঁচায় বন্দি পরিচ্ছন্নতার সংস্কৃতি পরিবার ও বিদ্যালয় থেকেই শুরু করতে হবে- মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাষ্ট্রীয় অতিথি ভবনে চট্টগ্রাম মহানগর সৈনিক লীগের সভাপতি, নিরাপত্তাব্যবস্থা ও অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন, গ্রেপ্তারের দাবি শহীদ ওয়াসিম আকরাম ও আবু সাঈদ স্মরণে আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন মেঘনা নদীতে নিখোঁজের দুই দিন পর স্কুল ছাএের মরদেহ উদ্ধার শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে ‘এক্সক্লুসিভ লিংকডইন সেশন’ অনুষ্ঠিত

কোটা সংস্কার আন্দোলন- বিক্ষোভে উত্তাল ইবি- ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:34:31 pm, Wednesday, 17 July 2024
  • 102 বার পড়া হয়েছে

কোটা সংস্কার আন্দোলন- বিক্ষোভে উত্তাল ইবি- ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর।।

ইবি প্রতিনিধি।।

দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার বিকাল ৩টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করেন। এছাড়া হল খোলাসহ তিন দফা দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও এবং দাবি আদায়ে প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।

ক্যাম্পাস সূত্রে, বিকাল তিনটার দিকে ক্যাম্পাসের বটতলা চত্বরে সমাবেত হতে থাকে আন্দোলনকারীরা। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় মিছিলটি জিয়া মোড়ে পৌঁছালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করেন। পরে মিছিল শেষে বিকাল সোয়া চারটার দিকে হল খুলে দেওয়াসহ তিন দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল উপাচার্যের সাথে দেখা করেন এবং দাবি আদায়ে প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন তারা।  এদিকে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সাথে উপাচার্যের বৈঠক চলাকালীন বটতলা চত্বরে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গায় নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজার নামাজ পড়েন।

শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস চাই। প্রশাসনকে ছাত্ররাজনীতে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করতে হবে। ক্যাম্পাসকে নৈরাজ্যমুক্ত করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি। আর যদি হল খুলে না দেন তাহলে আমরা নিজ হাতে ব্যবস্থা নিব। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমরাও সন্ত্রাসীদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করবো।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন- সরকারি সিদ্ধান্তের আলোকে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত পরিবর্তনটাও সময়সাপেক্ষ ব্যাপার। আমরা এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের ফলে চলমান পরিস্থিতির কারণে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রদের বুধবার দুপুর ১টা এবং ছাত্রীদের বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‎​হরিপুরে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

কোটা সংস্কার আন্দোলন- বিক্ষোভে উত্তাল ইবি- ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর।।

আপডেট সময় : 02:34:31 pm, Wednesday, 17 July 2024