Dhaka , Wednesday, 27 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ

কোটা সংস্কার আন্দোলন- বিক্ষোভে উত্তাল ইবি- ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:34:31 pm, Wednesday, 17 July 2024
  • 92 বার পড়া হয়েছে

কোটা সংস্কার আন্দোলন- বিক্ষোভে উত্তাল ইবি- ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর।।

ইবি প্রতিনিধি।।

দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার বিকাল ৩টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করেন। এছাড়া হল খোলাসহ তিন দফা দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও এবং দাবি আদায়ে প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।

ক্যাম্পাস সূত্রে, বিকাল তিনটার দিকে ক্যাম্পাসের বটতলা চত্বরে সমাবেত হতে থাকে আন্দোলনকারীরা। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় মিছিলটি জিয়া মোড়ে পৌঁছালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করেন। পরে মিছিল শেষে বিকাল সোয়া চারটার দিকে হল খুলে দেওয়াসহ তিন দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল উপাচার্যের সাথে দেখা করেন এবং দাবি আদায়ে প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন তারা।  এদিকে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সাথে উপাচার্যের বৈঠক চলাকালীন বটতলা চত্বরে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গায় নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজার নামাজ পড়েন।

শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস চাই। প্রশাসনকে ছাত্ররাজনীতে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করতে হবে। ক্যাম্পাসকে নৈরাজ্যমুক্ত করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি। আর যদি হল খুলে না দেন তাহলে আমরা নিজ হাতে ব্যবস্থা নিব। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমরাও সন্ত্রাসীদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করবো।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন- সরকারি সিদ্ধান্তের আলোকে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত পরিবর্তনটাও সময়সাপেক্ষ ব্যাপার। আমরা এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের ফলে চলমান পরিস্থিতির কারণে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রদের বুধবার দুপুর ১টা এবং ছাত্রীদের বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত

কোটা সংস্কার আন্দোলন- বিক্ষোভে উত্তাল ইবি- ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর।।

আপডেট সময় : 02:34:31 pm, Wednesday, 17 July 2024