Dhaka , Tuesday, 3 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল ধর্মপাশার সার অবৈধভাবে পাচারের সময় বারহাট্টা থানায় আটক পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক মাটির স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব সারে ভর্তুকির আহ্বান ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা শফিকুর রহমানের পাইকগাছায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প; চিকিৎসাসেবা পেলেন শত শত রোগী পবিত্র ধর্মগ্রন্থেই সম্প্রীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া রয়েছে – জহির উদ্দিন স্বপন এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ একজন গ্রেপ্তার টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ আবুধাবি থেকে আনা স্বর্ণের ‘ডিম’ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় ফেরত নেওয়ার চেষ্টা! কাস্টমস গোয়েন্দার জালে ৪ কোটি ৯১ লাখ টাকার ৬টি স্বর্ণের ডিম! ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না জিরো টলারেন্স নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রীর সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন

পাবনায় ৯ ইউপি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল ওহাব।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:16:57 am, Monday, 15 April 2024
  • 163 বার পড়া হয়েছে

পাবনায় ৯ ইউপি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল ওহাব।।

পাবনা প্রতিনিধি।।
৯ ইউপি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহাব।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সুজানগর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব ৯ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে উপজেলা চেয়ারম্যান পদের মনোনয়নপত্র অনলাইনে জমা দিয়েছেন।
অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়ে সোমবার দুপুর সাড়ে ১২টায় পাবনা জেলা নির্বাচন অফিসে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেন এই চেয়ারম্যান প্রার্থী।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল ওহাবের মনোনয়নপত্র জমা দেয়ার খবরে জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, নেতাকর্মী ও সমর্থকেরা জেলা নির্বাচন কার্যালয়ের সামনে জড়ো হন।
মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম শফি, ভায়নার আমিন উদ্দিন, সাতবাড়িয়ার বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, নাজিরগঞ্জ মশিউর রহমান খান, সাগরকান্দির শাহীন চৌধুরী, রানীনগরের জিএম তৌফিকুল আলম পিযুষ, আহম্মদপুরের সোহানুর রহমান সবুজ, 
দুলাইয়ের সিরাজুল ইসলাম শাহজাহান ও তাঁতিবন্দের আব্দুল মতিন মৃধা, উপজেলা মুক্তিযাদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ সরদার, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাইসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল ওহাব বলেন, উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ আমার পাশে আছেন। নির্বাচন ঘিরে সবাই আমার পক্ষে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন।
তিনি বলেন, বর্তমান সময়ে উপজেলাবাসী নানা কারনেই জিম্মি হয়ে পড়েছেন। এই জিম্মি দশা থেকে মুক্তি পেতে আমার নেতাকর্মী, সমর্থক, সাধারণ মানুষের দাবীর প্রেক্ষিতে প্রার্থী হয়েছি। 
ইনশাআল্লাহ জনগণের ভোটে আমি বিপুল ভোটেই নির্বাচিত হতে পারবো বলে বিশ্বাস করি। আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। অবহেলিত নেতাকর্মী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, আমার রাজনৈতিক দীক্ষা গুরু প্রয়াত সাবেক সংসদ সদস্য আহমেদ তফিজ উদ্দিনের একজন শীষ্য হয়ে তার সততা, মেধা ও রাজনৈতিক প্রজ্ঞার মান ধরে রাখতে চাই। 
সাধারণ মানুষের ভোটে যদি আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে উপজেলাবাসীকে আধুনিক মডেল ও যুগোপযোগী সুযোগ সুবিধা সমৃদ্ধ উপজেলা উপহার দিতে চাই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল

পাবনায় ৯ ইউপি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল ওহাব।।

আপডেট সময় : 09:16:57 am, Monday, 15 April 2024