Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

পাবনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর দুই পা বিচ্ছিন্ন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:33:06 am, Sunday, 14 April 2024
  • 177 বার পড়া হয়েছে

পাবনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর দুই পা বিচ্ছিন্ন।।

পাবনা প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়-৫০-এক নারীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার-১৩ এপ্রিল-আনুমানিক রাত ৮টার দিকে ঈশ্বরদী লোকোমোটিভ ডিজেল কারখানার পাশে ঈশ্বরদী-রাজশাহী রেলরুটের লোকোসেড বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজশাহীর রহনপুর থেকে ঈশ্বরদীগামী কমিউটার ট্রেন ঈশ্বরদী স্টেশনে ঢুকছিল। এসময় ঝুঁকি নিয়ে রেললাইন পার হতে গেলে কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন এক নারী। 
এসময় ওই নারীর দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধার কর্মীরা তাকে আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  
ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ  মীর আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী লোকোসেড বেলতলা থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। 
অজ্ঞাতপরিচয় এক নারীকে খণ্ডিত পাসহ উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।  
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মেহেদী হাসান জানান, আমরা অজ্ঞাতপরিচয় ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং মাথায়ও আঘাত পেয়েছে। 
রোগীর অবস্থা ভালো না। যেহেতু রোগীর কোনো অবিভাবক পাওয়া যায়নি তাই আমরা রোগীকে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করার ব্যবস্থা করছি।
ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার উপ-পুলিশ পরিদর্শক -নিরস্ত্র-হারুনুজ্জামান রোমেল জানান, দুর্ঘটনায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। 
ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে তিনি ভিক্ষাবৃত্তি করেন। ঝুঁকি নিয়ে রেললাইন পারাপারের সময়  এ দুর্ঘটনা ঘটে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

পাবনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর দুই পা বিচ্ছিন্ন।।

আপডেট সময় : 06:33:06 am, Sunday, 14 April 2024