মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি।।
রামগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল আজ ১৯ রমজান শনিবার শহরের ক্যাপসিকাম চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সাধারন সম্পাদক এম কাউছার হোসেনের তত্ত্বাবধানে সাবেক সভাপতি মাহমুদ ফারুক এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন রামগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ,ক,ম রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইসচেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি রামগঞ্জ পৌর মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী, সাবেক মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, দরবেশ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান,রামগঞ্জ থানার সেকেন্ড অফিসার হুমায়ুন কবির, রামগঞ্জ পৌর বি এন পির আহবায়ক শেখ কামরুজ্জামান, পৌর বি এন পির সদস্য সচিব এডভোকেট তোফাজ্জল হোসেনে বাচ্চু,উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আনোয়ার হোসেন এ ছাড়াও উপস্থিত ছিলেন রামগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

























