Dhaka , Monday, 2 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক মাটির স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব সারে ভর্তুকির আহ্বান ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা শফিকুর রহমানের পাইকগাছায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প; চিকিৎসাসেবা পেলেন শত শত রোগী পবিত্র ধর্মগ্রন্থেই সম্প্রীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া রয়েছে – জহির উদ্দিন স্বপন এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ একজন গ্রেপ্তার টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ আবুধাবি থেকে আনা স্বর্ণের ‘ডিম’ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় ফেরত নেওয়ার চেষ্টা! কাস্টমস গোয়েন্দার জালে ৪ কোটি ৯১ লাখ টাকার ৬টি স্বর্ণের ডিম! ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না জিরো টলারেন্স নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রীর সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৪৮ কারখানায় সাধারণ ছুটি মৌলভীবাজারে এনপিবি নিউজের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজনগরে জাতীয় যুব দিবস পালিত, ১২ যুবক-যুবতী পেলেন ১২ লাখ ৬০ হাজার টাকা জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি

নরসিংদীর চরাঞ্চল আবারো উওপ্ত সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:42:21 am, Thursday, 14 March 2024
  • 202 বার পড়া হয়েছে

নরসিংদীর চরাঞ্চল আবারো উওপ্ত সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধ।।

অরবিন্দ রায়

স্টাফ রিপোর্টার।।

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্গম চরাঞ্চল আলোকবালীতে আওয়ামী লীগ সমর্থিত দুই দল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৯  জন গুলিবিদ্ধসহ ২০ -২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ভাঙচুর করা হয়েছে ১৪ থেকে ২০টি বাড়িঘর। এছাড়াও লুট করা হয়েছে গোয়ালে থাকা ৩-৪ টি গরু লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার -১৩ মার্চ -ভোরের  দিকে সদর উপজেলার চরাঞ্চল অলোকবালীতে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ -ঢামেক-হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে হামলা ও ভাঙচুর নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদ উল্লাহ ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু।

গুলিবিদ্ধ অলোকবালী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু সমর্থক হলেন মো. মনিরুজ্জান, বজলু মিয়া, শীতল মিয়া, আল-মাফুজ, আবদুর রকমান, খোকা মিয়া। 

অলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদ উল্লাহ’র সমর্থকরা গুলিবিদ্ধ  হলেন- বাচ্চু মোল্লার ছেলে রমজান-২৫- আজিজ মোল্লার ছেলে মোজাম্মেল-১৮-মুকবুল মোল্লার ছেলে আরিফুল-১৯-। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি আমজাদ-২০-নামে একজন নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

এলাকাবাসী সূএে জানা যায়,  এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নর বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেন দীপুর সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদ উল্লাহ’র দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে একাধিকবার হামলা, সংঘর্ষ ও মামলা এবং একাধিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। 

সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদ উল্লাহ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন। এ নিয়ে উভয় সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব আরও বেড়ে যায়। নির্বাচনকে কেন্দ্র করে আসাদ উল্লাহ’র বেশ কয়েকজন সমর্থক এলাকা ছাড়া হয়। আজ বুধবার  ভোরের দিকে পার্শ্ববর্তী গ্রামের অর্ধশতাধিক লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামে ফিরে আসার চেষ্টা করেন। এ সময় তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে গুলি বর্ষণ করেন।

এ  সময় বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেন দীপুর সমর্থকরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন ছড়রা-ছিটা-গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০-২৫  জন আহত হয়।
খবর পেয়ে সকালে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদ উল্লাহ ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু।

নরসিংদী সদর হাসপাতালে আবাসিক কর্মকর্তা-আরএমও-ডা. মাহামুদুল বাশার কমল জানিয়েছেন, আলোকবালীর ঘটনায় গুলিবিদ্ধ ৬ জন ছিটা গুলিবিদ্ধ হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। এতের মধ্যে ৩ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার -সদর সার্কেল-কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। তবে গুলিবিদ্ধ হওয়ার কোনো খবর পাইনি।

দুই গ্রুপের সংঘর্ষে এলাকায় থমথম পরিস্থিতি বিরাজ করছে। অনেক ই পুনরায় বড় ধরনের সংঘর্ষ যাতে না সে দিকে সবাইকে শান্ত থাকার আহবান করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা

নরসিংদীর চরাঞ্চল আবারো উওপ্ত সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধ।।

আপডেট সময় : 06:42:21 am, Thursday, 14 March 2024