Dhaka , Sunday, 20 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গাজা ইস্যুতে মুখ খুললেন এড শিরান ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার আরও যেসব কারণ জানালেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দরে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিদেশ যাত্রীর গাড়িতে ডাকাতি, আহত ২ স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে বিএনপির বিক্ষোভ লায়ন্স হাসপাতালের উদ্যোগে আড়াইহাজারে বিনামূল্যে ছানি অপারেশন শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের মিছিল সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ জাঁকজমকপূর্ণ আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দুর্গাপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ দুই ডাকাত গ্রেপ্তার ডাকাতির কাজে ব্যবহৃত হাইস গাড়ি, দুই মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ সহ গ্রেফতার- ০১ ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জলসিঁড়ির সাথে ১০ গ্রামের মানুষের ৯ দফা দাবি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ নেতাকর্মী ও ইয়াবাসহ গ্রেপ্তার ১ নিষিদ্ধ আ.লীগের নৈরাজের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম : গাজীপুরে পথসভায় শফিকুর রহমান 

ইবিতে শ্রেণীকক্ষ দখলে বাঁধা, উপাচার্যের কার্যালয় অবরোধ শিক্ষার্থীদের।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:41:44 pm, Tuesday, 12 March 2024
  • 244 বার পড়া হয়েছে

ইবিতে শ্রেণীকক্ষ দখলে বাঁধা, উপাচার্যের কার্যালয় অবরোধ শিক্ষার্থীদের।।

ইবি প্রতিনিধি।।

ক্লাসরুম সংকটের কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কাজ শেষ হওয়ার আগেই নির্মানাধীন শ্রেণীকক্ষে তালা দিয়ে তা দখলে নিয়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। এদিকে কাজ সম্পন্ন ও ভবন প্রশাসনের কাছে হস্তান্তরের আগে কক্ষ দখলে নেওয়ার ঘটনায় বাঁধা দিয়েছে প্রশাসন। এর প্রতিবাদে মঙ্গলবার (১২ মার্চ) উপাচার্যের কার্যালয় অবরোধ করে আন্দোলন করেছেন বিভাগটির শিক্ষার্থীরা। দুপুর ২টা দিকে এ কর্মসূচী পালন করেন তারা।

জানা যায়, ২০১৭-১৮ শিক্ষার্ষে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ৬ বছর পেরিয়ে গেলেও বর্তমানে বিভাগের ৫টি ব্যাচের শিক্ষার্থীদের জন্য মাত্র একটি ক্লাসরুম বরাদ্দ রয়েছে। ক্লাসরুম সংকটে রবীন্দ্র নজরুল কলা ভবনের চতুর্থ তলায় নির্মানাধীন তিনটি রুমে চেয়ার টেবিল ডুকিয়ে তালা দিয়ে দখল করেন বিভাগের শিক্ষার্থীরা। এদিকে মঙ্গলবার দখলকৃত ক্লাসরুমগুলোর একটিতে বিভাগটির ২০২১-২২ শিক্ষাবর্ষের পরীক্ষা চলছিল। এসময় দুপুরে নির্মানাধীন ওই ক্লাসরুমগুলো পরিদর্শনে যান বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয় ভিজিলেন্স টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে কক্ষগুলোতে তালা দেখে তা ভাঙার এবং কক্ষগুলো ছেড়ে দেয়ার জন্য সেখানে উপস্থিত বিভাগের শিক্ষক হাফিজুর রহমানকে নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

এতে ক্ষুব্ধ হয়ে দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় অবরোধ করেন বিভাগের শিক্ষার্থীরা। এসময় তারা দখলকৃত রুমগুলো ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগকে বরাদ্দ দেয়ার দাবি জানান। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বর্তমানে আমাদের বিভাগে পাঁচটি ব্যাচ রয়েছে। গত ছয় বছরে আমরা কষ্ট করে এক কক্ষেই ক্লাস করে আসছি। রবীন্দ্র নজরুল কলা ভবনের কক্ষগুলোর কাজ শেষ হওয়ায় আমরা সেখানে ক্লাস-পরীক্ষা শুরু করেছি। কিন্তু প্রশাসন আমাদের এতেও বাঁধা দিচ্ছে।

এছাড়া নির্মাণাধীন কক্ষগুলো পরিদর্শনকালে ভিজিল্যান্স টিমের সদস্যরা বিভাগের শিক্ষক হাফিজুর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগ করেন শিক্ষার্থীরা। এবং এজন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তবে শিক্ষার্থীরা লাঞ্ছনার অভিযোগ করলেও সংশ্লিষ্ট শিক্ষক কোনো অভিযোগ না করে বিষয়টি এড়িয়ে যান। পরে বিকেল সাড়ে চারটায় উপাচার্য সমাধানের উদ্দেশ্যে আলোচনায় বসার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ওই কক্ষগুলো কাজ এখনো সম্পন্ন হয়নি। কাজ শেষের আগে কক্ষে তালা দিয়ে দখল করা ফৌজদারি অপরাধের শামিল। কাজ শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি আমাদের কাছে হস্তান্তর করলে তা বিভাগকে বরাদ্দ দেয়া হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আগামীকাল কথা বলে বিষয়টি সমাধান করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজা ইস্যুতে মুখ খুললেন এড শিরান

ইবিতে শ্রেণীকক্ষ দখলে বাঁধা, উপাচার্যের কার্যালয় অবরোধ শিক্ষার্থীদের।।

আপডেট সময় : 03:41:44 pm, Tuesday, 12 March 2024