Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

ইবিতে লেখক ফোরামের আয়োজনে দুই দিনব্যাপী লেখা প্রদর্শনী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:23:45 am, Monday, 5 February 2024
  • 212 বার পড়া হয়েছে

ইবিতে লেখক ফোরামের আয়োজনে দুই দিনব্যাপী লেখা প্রদর্শনী।।

ইবি প্রতিনিধি।।
ভাষার মাস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে-ইবি-চলছে দুই দিনব্যাপী লেখা প্রদর্শনী’ অনুষ্ঠান। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে অনুষদ ভবন সংলগ্ন বটতলায় এটি অনুষ্ঠিত হচ্ছে। 
রবিবার-৪ ফেব্রুয়ারি-বেলা ১২ টায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম এই প্রদর্শনীর উদ্বোধন করেন। এসময় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ও সংগঠনটির উপদেষ্টা শরিফুল ইসলাম জুয়েল এবং কমিউনিকেশন এণ্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয় উপস্থিত ছিলেন। 
লেখা প্রদর্শনীতে সংগঠনটির তরুণ লেখকদের বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত প্রায় শতাধিক লেখা প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা বিশ্ববিদ্যালয় উপাচার্যের নিকট পৌঁছে দিতে ‘মনের জানালা’ নামে মন্তব্য বক্স, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা এবং সংগঠনটির দ্বিমাসিক প্রকাশনা ‘ডাকঘর’ এর জন্য উন্মুক্ত লেখা আহ্বানসহ নানা বুদ্ধিবৃত্তিক ও সৃষ্টিশীল কর্মসূচির আয়োজন করা হয়েছে। 
এই আয়োজন সম্পর্কে সংগঠনটির সভাপতি আবু তালহা আকাশ বলেন, ‘প্রথম বারের মতো লেখা প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। আমরা সবসময় বুদ্ধি ভিত্তিক চর্চার মাধ্যমে সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করি। শিক্ষার্থীদের বুদ্ধি ভিত্তিক চর্চার সুযোগ ও জাতিকে বই মুখি করার জন্য চেষ্টা করে আসছি। আমরা আশা করছি এই ধরণের আয়োজনের মাধ্যমে সারা বাংলাদেশের তরুণ সমাজ বুদ্ধি ভিত্তিক চর্চায় আগ্রহী হয়ে উঠবে।’
উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা লেখালেখি ছাড়াও বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ২১ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরপর ৪র্থবারের ‘বর্ষসেরা’ শাখা নির্বাচিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

ইবিতে লেখক ফোরামের আয়োজনে দুই দিনব্যাপী লেখা প্রদর্শনী।।

আপডেট সময় : 04:23:45 am, Monday, 5 February 2024