Dhaka , Wednesday, 11 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন ট্রাসকো এপারেলস লি. শ্রমিক অসন্তোষ নিরসনে বৈঠক, মঙ্গলবার কারখানা খোলার সিদ্ধান্ত ঈদে যাতায়াত নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে বিশেষ সভা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ: রংপুরে ধরা পড়লো হাতীবান্ধার মামুন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে : ড. মঈন খান রূপগঞ্জে মুক্তিপণের জন্য সাংবাদিককে অপহরণ, ৫ ঘণ্টা পর উদ্ধার সাভারে ঈদকে ঘিরে র‌্যাবের বিশেষ অভিযান: হাতে-নাতে ৪ ছিনতাইকারী গ্রেফতার চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ গভীর রাতে মন্ত্রীর কুকুরছানা উদ্ধার অভিযান জোড়া শালিক আর স্মৃতির ভায়োলিন নারী-পুরুষ সমঅধিকারেই টেকসই উন্নয়ন জয়পুরহাটে স্ট্রবেরি চাষে কৃষকের বিঘায় লাভ আড়াই লাখ ৩৭৮ বছরের মল্লিকপুর জামে মসজিদ সংরক্ষণের অভাবে হারাচ্ছে মোগল ঐতিহ্য আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে চাকরি ইন্টারনেট নীতিমালা নিয়ে চলছে বৈশ্বিক আলোচনা উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় ডিআরইউ’র নিন্দা শেষ দশকে যেসব ইবাদতে মনোযোগ বাড়াতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি আলোচনায় প্রধানমন্ত্রীর নতুন ধারার সিদ্ধান্ত পর্তুগালে প্রবাসী বাংলাদেশির মৃত্যু ইফতারে ফলের সালাদ তৈরির রেসিপি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি এফ এম সিদ্দিকী

বাজুস ফেয়ার-২০২৪ উপলক্ষে সংবাদ সম্মেলনের।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:28:11 am, Thursday, 1 February 2024
  • 182 বার পড়া হয়েছে

বাজুস ফেয়ার-২০২৪ উপলক্ষে সংবাদ সম্মেলনের।।

সংবাদ সম্মেলন

০১ ফেব্রুয়ারি- ২০২৪।।

শুভ সকাল-
দেশের ঐতিহ্যবাহী ও পণ্যভিত্তিক সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন- বাজুস আয়োজিত সংবাদ সম্মেলনে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা। আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাজুসের মুখপাত্র, বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সভাপতি ডা. দিলিপ কুমার রায়, বাজুসের মুখপাত্র ও সহসভাপতি মোঃ রিপনুল হাসান, বাজুসের মুখপাত্র ও সহসভাপতি মাসুদুর রহমান, বাজুসের মুখপাত্র, বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল, বাজুসের কোষাধ্যক্ষ ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ফেয়ার এন্ড ইভেন্ট ম্যানেজমেন্টের চেয়ারম্যান উত্তম বণিক, ভাইস চেয়ারম্যান ও কার্যনির্বাহী কমিটির সদস্য নারায়ণ চন্দ্র দে, সদস্য মোঃ লিটন হাওলাদার, সদস্য মোঃ মনির হোসেন, সদস্য মোঃ আজাদ হোসেন সহ কমিটির অন্যান্য সদস্যরা।

প্রিয় সাংবাদিক বন্ধুরা,
আজ ভাষার মাসের প্রথম দিন। বাঙালি ৫২’র ভাষার লড়াই থেকেই বাঁচার আশা খুঁজেছিলেন ১৯৭১ সালের মহান মুক্তির সংগ্রামে বিজয়ের মাধ্যমে। শহীদের আত্মত্যাগে পাওয়া আমাদের সোনার বাংলাদেশ। এদেশের চলমান অর্থনৈতিক মুক্তির সংগ্রামের অন্যতম লক্ষ্য সোনার বাংলাদেশ গড়ে তোলা। এই লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন সরকার। সোনার বাংলাদেশ গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করবে বাজুস। এই লক্ষ্য অর্জনে সক্রিয় ভূমিকা রাখছেন সারাদেশের প্রায় ৪০ হাজার জুয়েলারি প্রতিষ্ঠান।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল বাস্তবায়নের লক্ষ্যে বাজুস প্রেসিডেন্ট জনাব সায়েম সোবহান আনভীরের পরিকল্পনায় দেশের ইতিহাসে তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ‘বাজুস ফেয়ার-২০২৪’। এবারের প্রতিপাদ্য বিষয়- ‘সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়’।

দেশের অর্থনীতিতে অনবদ্য ভূমিকা রাখা বাংলাদেশের জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন বাজুস ফেয়ার-২০২৪ আগামী ০৮, ০৯ ও ১০ ফেব্রুয়ারি- ২০২৪ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হল-০৪, নবরাত্রি, ৩০০ ফিট, ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বাজুস ফেয়ার ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে। বাজুস ফেয়ারে প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ১০০ টাকা। ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকেট লাগবে না। এছাড়াও জুয়েলারি প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের মনোযোগ আকর্ষণে বিশেষ অফার দিচ্ছেন।

বাজুস ফেয়ার-২০২৪ দেশিয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে একটি নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলে বাজুস আশা করছে। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য নতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে।

এই লক্ষ্যে ‘বাজুস ফেয়ার-২০২৪’ এ সকল ক্রেতা ও দর্শনার্থীদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আশা করছি- বাংলাদেশের জুয়েলারি শিল্পের বিদ্যমান অবস্থা এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে দেশের ১৮ কোটি মানুষ অবগত হবে।

প্রিয় সাংবাদিক বন্ধুরা,
‘সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়’ শীর্ষক ফেয়ারের পাশাপাশি একই স্থানে আমরা ‘বাজুস জুয়েলারি সামিট ২০২৪ এর আয়োজন করেছি। এই সামিটে ১০ সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়াও আগে ঘোষিত বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩ বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে। একই সঙ্গে ‘বাজুস ফেয়ার-২০২৪’ এ অংশগ্রহণকারি জুয়েলারি প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। এ সব অনুষ্ঠানে সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জাতীয় সংসদের সদস্য সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, মডেল, শোবিজ তারকাসহ বিভিন্ন পর্যায়ের সেলিব্রেটিরা বাজুস ফেয়ারে অংশ নিবেন বলে আমরা আশা করছি।

এবার বাজুস ফেয়ারে ৯ টি প্যাভিলিয়ন, ১৭ টি মিনি প্যাভিলিয়ন ও ১৫টি স্টলে দেশের স্বনামধন্য ৪১টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

বাজুস ফেয়ার-২০২৪ এ প্যাভেলিয়নে অংশ নেওয়া ৯টি প্রতিষ্ঠান হলো: ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড, অলংকার নিকেতন (প্রাঃ) লিমিটেড, আমিন জুয়েলার্স লিমিটেড, ভেনাস জুয়েলার্স লিমিটেড, কুঞ্জ জুয়েলার্স, রয়েল মালাবার জুয়েলার্স (বিডি) লিঃ, আপন জুয়েলার্স, জড়োয়া হাউজ (প্রাঃ) লিমিটেড ও রিজভী জুয়েলার্স।

মিনি প্যাভেলিয়নে অংশ নেওয়া ১৭টি প্রতিষ্ঠান হলো: ডায়মন্ড বাজার এন্ড গোল্ড, গৌরব জুয়েলার্স, আলভী জুয়েলার্স, আই. কে জুয়েলার্স লিমিটেড, চৌধুরী গোল্ড, রিয়া জুয়েলার্স, আফতাব জুয়েলার্স, ডায়মন্ড হাউজ, রয়েল ডায়মন্ড, দি ডায়মন্ড স্টোর, ড্রিমজ ইন্সট্রুমেন্ট টেকনোলজি, রাজ জুয়েলার্স লিমিটেড, জারা গোল্ড, জায়া গোল্ড এন্ড ডায়মন্ড, সাস ইন্টারন্যাশনাল, দি পার্ল ওয়েসিস জুয়েলার্স ও ডি ডামাস দি আর্ট অব জুয়েলারী।

স্টলে অংশ নেওয়া ১৫টি প্রতিষ্ঠান হলো: গোল্ডেন ওয়ার্ল্ড জুয়েলার্স, দি আই. কে জুয়েলার্স, গীতাঞ্জলী জুয়েলার্স, আয়াত ডায়মন্ডস, সিরাজ জুয়েলার্স, পাপড়ি জুয়েলার্স, ডায়মন্ড প্যালেস, ডায়মন্ড স্কয়ার, নিউ বসুন্ধরা জুয়েলার্স, রাজঐশ^রী, ডি গোল্ড প্যাশন, বাংলাদেশ সায়েন্টিফিক ইন্সট্রুমেন্ট কোম্পানী, জেমস গ্যালারী এন্ড ডায়মন্ড, খোকন জুয়েলার্স ও আরএন মাইক্রোটেক।

বাজুস ফেয়ার-২০২৪ সফল ও সার্থক করার জন্য গণমাধ্যমের বন্ধুদের সহযোগিতা কামনা করছি।

আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন

বাজুস ফেয়ার-২০২৪ উপলক্ষে সংবাদ সম্মেলনের।।

আপডেট সময় : 06:28:11 am, Thursday, 1 February 2024