Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ মাতারবাড়ী বন্দরকেন্দ্রিক যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নেও অংশীদারত্বের সম্ভাবনা স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম পাইকগাছায় মাপে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা ‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? ‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’ হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী “দলমত নির্বিশেষে আমরা জনগণের সেবক- মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা” এমপি শহিদুল ইসলাম বাবুল। ইবিতে অবৈধ শিক্ষার্থী অপসারণ ও সিট বরাদ্দে শিবিরের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু গাজীপুরের সিনিয়র আইনজীবী আতাউর রহমান আকাশ আর নেই ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: যুবকদের খেলার মাঠে ফেরাতে ডেপুটি স্পিকারের উদ্যোগ মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রূপগঞ্জে ভমিদস্যু ও কৃষকদের সংঘর্ষে ১৫ জন আহত অগ্নিসংযোগ ব্যাপক ক্ষয়ক্ষতি।। 

  • Reporter Name
  • আপডেট সময় : 04:40:55 am, Wednesday, 17 January 2024
  • 245 বার পড়া হয়েছে

রূপগঞ্জে ভমিদস্যু ও কৃষকদের সংঘর্ষে ১৫ জন আহত অগ্নিসংযোগ ব্যাপক ক্ষয়ক্ষতি।। 

মোঃআবু কাওছার মিঠু 
রূপগঞ্জ-নারায়ণগঞ্জ-সংবাদদাতা।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খাস দাউদপুর এলাকায় গতকাল ১৬ জানুয়ারি মঙ্গলবার ভ‚মিদস্যু ও কৃষকদের মধ্যে সৃষ্ট সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় পাঁচটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার ও একটি অটোরিক্সা ভস্মীভ‚ত হয়। ভূমিদস্যুদের নিয়োজিত সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি করে আতঙ্কের সৃষ্টি করে। 
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে দাউদপুর ইউনিয়নের শিমুলিয়া, দাউদপুর, বেলদি, দুয়ারা, কালনি, কুলাদি, খইসাইর, কামতা, খাস দাউদপুর, বড় আমদিয়া, জিন্দা, বইলদা, ভাঘপাড়া, পুটিনাসহ বিভিন্ন এলাকায় জমি না কিনে আবাসন প্রকল্পের ভূমিদস্যুরা বালু ফেলে দখল করে নিচ্ছে। তারা কোন কোন জমি ক্রয় না করেই বালু ভরাট করে দখলে নেয়। আবাসন প্রকল্পের নিয়োজিত সন্ত্রাসীদের অত্যাচারে কৃষকরা অতিষ্ঠ হয়ে ওঠে। এ নিয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে খাস দাউদপুর এলাকায় অবস্থিত দাউদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে স্থানীয় কৃষকরা আলোচনা সভায় বসে। দীর্ঘদিন ধরে ভ‚মিদস্যুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের বিরুদ্ধে মানববন্দন করার প্রস্তুতি নিতে তারা এ সভা করে। খবর পেয়ে ১০-১২ সদস্যের একদল সন্ত্রাসী অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে ওই সভায় হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ের চেয়ার, টেবিল ও আসবাপত্র ভাংচুর করে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের ছবি ভাংচুর শেষে পদদলিত করে। এ সময় কৃষকদের ডাক-চিৎকারে শত শত গ্রামবাসী ছুটে এসে সন্ত্রাসীদের ধাওয়া করে। সন্ত্রাসীরা পার্শবর্তী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আশ্রয় নেয়। সেখানে গ্রামবাসী সন্ত্রাসীদের উপর হামলা চালায়। এ সময় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে রাখা চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীরের ব্যবহৃত একটি প্রাইভেটকার, অন্যদের পাঁচটি মোটরসাইকেল ও একটি অটোরিক্সায় অগ্নিসংযোগ করা হয়। আগুনে পরিবহনগুলো ভস্মীভ‚ত হয়। একপর্যায়ে ৭-৮টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। 
সংঘর্ষের ঘটনায় দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বিল্লাল হোসেন-৪৫-কৃষক ইসমাইল মিয়া-৫৫-আশরাফুল ইসলাম-৩৮-ইয়াছিন-৩২-দাউদপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুমা-৪০-দাউদপুর ইউনিয়ন যুবমহিলা আওয়ামীলীগের সভাপতি অন্তু মরিয়ম-৩২-শারমীন শিলা-২৬-আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং গ্রামবাসী প্রতিবাদ সভা ও ভিক্ষোব মিছিল বের করে। মিছিলকারিরা স্থানীয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  
ঘটনাস্থল নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার আবির হোসেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, ওসি দীপক চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
রূপগঞ্জ থানা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক দুইটি অভিযোগ দায়ের করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। পরিস্থিতি এখন শান্ত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা

রূপগঞ্জে ভমিদস্যু ও কৃষকদের সংঘর্ষে ১৫ জন আহত অগ্নিসংযোগ ব্যাপক ক্ষয়ক্ষতি।। 

আপডেট সময় : 04:40:55 am, Wednesday, 17 January 2024