Dhaka , Sunday, 15 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত রূপগঞ্জের শিমুলিয়া বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ॥ দশ লক্ষাধিক টাকার ক্ষতি ‎মির্জাপুরে শিশু অপহরণের ৭ দিনপর অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ ধর্ম মন্ত্রণালয়ে যোগ্য নেতৃত্বের প্রত্যাশা: রফিকুল ইসলাম জামালকে মন্ত্রী হিসেবে দেখতে চায় আলেম সমাজ ও নেতাকর্মীরা ভালোবাসা যখন পরিবার, আত্মীয় ও বন্ধনের উৎসব চবি ল্যাবরেটরী কলেজের ১১ শিক্ষককে অমানবিকভাবে অপসারণ, প্রশ্নবিদ্ধ নতুন নিয়োগ প্রক্রিয়া    চট্টগ্রাম প্রেসক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক উপড়ে ফেলে চিরসত্য ইতিহাসকে মুছে দেয়ার অপচেষ্টা… রূপগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা; আগুনে পুড়ে ছাঁই ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ রাউজান পৌরসভা এলাকা হতে পরিত্যাক্ত অবস্থায় ০১টি দেশীয় তৈরী পাইপগান, ০৪টি কার্তুজ ও ০২টি পিস্তলের কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফরিদপুর-০৪ আসনে বিপুল ভোটে বিএনপি’র ধানের শীষের বিজয়। রায়পুরে নিখোঁজ অটোরিকশা চালক সোহাগের লাশ বালুর নিচ থেকে উদ্ধার। নেত্রকোণা ১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হলেন ব্যারিস্টার কায়সার কামাল গাজীপুরে বিএনপি ৪ টি , জামায়াত ১ টি আসনে বিজয় গণভোটে ‘হ্যাঁ’-এর জয়, PR পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পথে দেশ; সংসদে আসতে পারেন নাসিরউদ্দীন পাটোয়ারী পাইকগাছায় শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন পাইকগাছা-কয়রায় দাঁড়িপাল্লা প্রার্থীর বিজয় পাইকগাছায় বিএনপি–জামায়াতের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক পাইকগাছায় নির্বাচনী টহল জোরদার; বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো হাটহাজারী-বায়েজিদই আমার ঘর, এলাকাবাসীই আমার পরিবার :- মীর হেলাল। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন বিএনপির বিজয়ে পেশাজীবি পরিষদের অভিনন্দন চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করাই হবে প্রথম অগ্রাধিকার:- ডা. শাহাদাত ফতুল্লার সস্তাপুরে গ্যাস বিস্ফোরণ: নরসুন্দরসহ ৫ পথচারী অগ্নিদগ্ধ আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার ঈদগাঁও বাজারে ভাড়াটিয়ার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি মালিক পক্ষের: লক্ষ্মীপুরের চারটি আসনেই বিএনপি প্রার্থীদের জয়জয়কার লালমনিরহাটে ধানের শীষের জয়জয়কার: নেপথ্যে দুলুর একক রাজনৈতিক ক্যারিশমা নরসিংদীতে ৫টি আসনেই বিএনপির বিজয় ঢাকা-১১ আসনে ২ হাজার ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী নাহিদ ইসলাম

কক্সবাজারে স্বেচ্ছাসেবক লীগনেতাকে চোখ উপড়ে নিলো দুর্বৃত্তরা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:17:04 pm, Monday, 15 January 2024
  • 161 বার পড়া হয়েছে

কক্সবাজারে স্বেচ্ছাসেবক লীগনেতাকে চোখ উপড়ে নিলো দুর্বৃত্তরা।।

কক্সবাজার অফিস।।
কক্সবাজারের চকরিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা বেড়েই চলেছে। প্রতিদিন কোথাও না কোথাও মারামারি, জমি দখল, মৎস্য ঘের দখল, প্যারাবন কাটাসহ নানা ধরনের ঘটনা ঘটছে। সর্বশেষ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কক্সবাজার জেলার সাবেক সদস্য আবুল কালাম আবুকে-৪৫-সন্ত্রাসীরা মারধোর ও চোখে ছুরিকাঘাতের পর হাত-পা বেঁধে মারা গেছে মনে করে সড়কের পাশে ফেলে রাখেন।
আবুল কালাম আবু চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুলের ছোট ভাই।
সোমবার-১৫ জানুয়ারি-সকাল ৮টার দিকে উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের আটারকুম এলাকা থেকে অজ্ঞান অবস্থায় আবুকে উদ্ধার করে স্থানীয় লোকজন। পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ -চমেক-হাসপাতালে রেফার করেন।
গুরুতর আহত আবুল কালাম আবু-৪৫-চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আব্দুল খালেকের ছেলে। আবু বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আবুর বড় ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল বলেন, গতকাল রবিবার সন্ধ্যায় ছোট ভাই আবু কক্সবাজার যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। গাড়ির জন্য সাহারবিল সড়কে দাঁড়ালে একদল সন্ত্রাসী তাকে অপহরণ করে নিয়ে যায়। ওই সন্ত্রাসীরা জোর করে আবুকে দিয়ে বাড়িতে মোবাইল করে কক্সবাজার পৌঁছেছেন বলে নিশ্চিত করেন। পরবর্তীতে সন্ত্রাসীরা আবুকে সারারাত মারধোর করে এবং একটি চোখে ছুরিকাঘাত করে। সোমবার সকালে পূর্ব ভেওলা ইউনিয়নের আটারকুম এলাকায় ফেলে রেখে চলে যায়। সেখান থেকে স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় আবুকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওইসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে অজ্ঞান অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আবু।
তিনি আরও বলেন, আবুল কালাম আবু জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য। গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছোট ভাই আবু প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের নির্দেশনায় কল্যাণ পার্টির চেয়ারম্যান তথা হাতঘড়ি প্রতীকের প্রার্থী মেজর জেনারেল -অব:-সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের পক্ষে কাজ করেন। ৭ জানুয়ারির নির্বাচনের দিন সাহারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাতঘড়ির পক্ষে এজেন্ট হিসেবে দায়িত্ব পালনও করেন। মূলত নির্বাচনে হাতঘড়ির পক্ষে ভোট করায় প্রতিপক্ষের লোকজন এই ঘটনাটি ঘটিয়েছে বলে মহসিন বাবুল জানান। 
আবুল কালাম আবুকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেও গুলি করে হত্যার চেষ্টা চালানো হয়েছিল।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার খবর শোনার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এরই মধ্যে ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে তা শনাক্ত করতে পুলিশ কাজ করছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত

কক্সবাজারে স্বেচ্ছাসেবক লীগনেতাকে চোখ উপড়ে নিলো দুর্বৃত্তরা।।

আপডেট সময় : 12:17:04 pm, Monday, 15 January 2024