Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান। গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীঘিনালায় ধানখেতের আইলে মিলল আহত গন্ধগোকুল, উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ শেরেবাংলার অসাম্প্রদায়িক আদর্শ অনুসরণের আহ্বান ববি উপাচার্যের : বাংলার বাঘ ফাউন্ডেশনের স্মরণসভা ও গুণিজন সংবর্ধনা সরকার গঠনের ১৫ দিন না যেতেই সরকারের সমালোচনা শুরু করেন জামাত- এমপি খোকন তালুকদারের ময়মনসিংহে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, স্বাস্থ্যসেবাসহ মানবকল্যাণে কাজ করতে চান দুলাল উদ্দিন পূর্বধলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান; ২টি মাইক্রোবাস ও ৬ লাখ টাকা মূল্যের ব্যাটারি উদ্ধার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে ধর্মপাশায়,শিক্ষার্থীর ছেঁড়া জামা নিজ হাতে সেলাই করে দিলেন প্রধান শিক্ষক, প্রশংসায় ভাসছেন নাইলা বেগম

দৈনিক আজকালের খবর পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি আবু কাউসারের উপর সন্ত্রাসী হামলা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:48:02 am, Sunday, 14 January 2024
  • 225 বার পড়া হয়েছে

দৈনিক আজকালের খবর পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি আবু কাউসারের উপর সন্ত্রাসী হামলা।।

মোঃআবু কাওছার মিঠু 
 রূপগঞ্জ  নারায়ণগঞ্জ  প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দৈনিক আজকালের খবর পত্রিকা প্রতিনিধি মোঃ আবু কাউসারের উপর গত ১৩ ই জানুয়ারী বিকেল ৫ ঘটিকায় খিলক্ষেত, থানার পাতিরা গ্রামে হামলা করে ভূমিদস্যু সন্ত্রাসীরা। ভূমিদস্যু মাহাবুর রহমান খান, তার দুই সন্ত্রাসী ছেলে রিয়াদ খান ও  রানা খান এ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 
খোঁজ নিয়ে জানা যায়, গত দুই তিন বছর যাবত ভূমিদস্যু মাহাবুর রহমান, জাল দলিল তৈরী করে আবু কাউসারের স্ত্রী খাদিজার পরিবারের খিলক্ষেত থানার পাতিরা গ্রামের নির্মানাধীন ৪ তলা বাড়ি দখল করে নেয়ার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করে আসছে। 
২০০৩ সালে জমিটি মাহাবুর নিজে দলিলে সিনাক্ত স্বাক্ষী হয়ে তার আপন চাচা মতিউর রহমানের কাছ থেকে খাদিজার বড় ভাই সেলিম ভুইয়াকে উক্ত জমি কিনে দেয়।
 ২০ বছর যাবত চারতলা বাড়ী করে তারা শান্তিতে বসবাস করে আসছে। ২০১৬ সালে খাদিজার একমাত্র ভাইয়ের মৃত্যুর পর তার বাবা, মা ও সেলিম ভূইয়ার স্ত্রী মালিক হয়ে, খাদিজাসহ তিন বোনকে বাড়ি রেজিষ্ট্রেশন করে দেয়। সাম্প্রতি বাড়ীতে থাকা ভাড়াটিয়াদের বাড়ি ছেড়ে দিতেও বিভিন্নভাবে হুমকী ও ভয় দেখাচ্ছে সন্ত্রাসী মাহাবুর।  উক্ত বাড়ী ও জমির বিষয় নিয়ে  খিলক্ষেত থানায় ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতে একাধিক মামলা করা হয়েছে।
 গত ২০শে ডিসেম্বর খুব ভোরে ভূমিদস্যু মাহাবুর রহমান তার কিছু সন্ত্রাসী বাহিনী দিয়ে ২০ বছর পূর্বে বাড়ির সমনে লাগানো বেশ কিছু কাঠ ও ফলের গাছ কেটে ফেলে। প্রতিবাদ করলে মাহাবুর ও তার সন্ত্রাসী বাহিনী খাদিজার বাবা মোজাম্মেল ভূইয়াকে মারতে আসে।
 নিরুপায় হয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানালে তারা শনিবার বিকেলে সামাজিক বৈঠকে বসেন। বৈঠকে গাছ কাটার ব্যাপারে আবু কাউসার আলোচনা উঠালেই মাহাবুর ক্ষিপ্ত হয়ে যায় পরে গন্যমান্য ব্যাক্তিদের সামনে সঠিক কাগজপত্র উপস্থাপন করতে না পেরে হট্রগোল পাকিয়ে বৈঠক পন্ড করে দেয়।
 স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের বিদায় দিয়ে বাড়ির সামনে আসলেই একা পেয়ে মাহাবুর ও তার দুই সন্ত্রাসী ছেলে রিয়াদ ও রানার হাতে থাকা দেশীয় অস্ত্র নিয়ে মোঃ আবু কাউসারের উপর অতর্কিত হামলা চালায়, এতে বাম চোখের নিচে সজোরে আঘাত করলে রক্তাক্ত জখমসহ, শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাতে  লিলাফুলা জখম হয়। আবু কাউসারের ডাক চিৎকারে পরিবার ও স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রান নাশের হুমকী দিয়ে পালিয়ে যায়। 
পরে স্থানীয় সরকারী কুর্মিটোলা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা নিয়ে রাতে খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরী করে। 
এ ব্যাপারে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল বাশার পিপিএম বলেন, আমরা এ সন্ত্রাসী হামলার ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক

দৈনিক আজকালের খবর পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি আবু কাউসারের উপর সন্ত্রাসী হামলা।।

আপডেট সময় : 10:48:02 am, Sunday, 14 January 2024