Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ মাতারবাড়ী বন্দরকেন্দ্রিক যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নেও অংশীদারত্বের সম্ভাবনা স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম পাইকগাছায় মাপে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা ‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? ‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’ হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী “দলমত নির্বিশেষে আমরা জনগণের সেবক- মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা” এমপি শহিদুল ইসলাম বাবুল। ইবিতে অবৈধ শিক্ষার্থী অপসারণ ও সিট বরাদ্দে শিবিরের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু গাজীপুরের সিনিয়র আইনজীবী আতাউর রহমান আকাশ আর নেই ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: যুবকদের খেলার মাঠে ফেরাতে ডেপুটি স্পিকারের উদ্যোগ মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজীপুরে আনসার-ভিডিপির জাতীয় সমাবেশ প্রস্তুতির উদ্বোধন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:34:20 am, Sunday, 14 January 2024
  • 245 বার পড়া হয়েছে

গাজীপুরে আনসার-ভিডিপির জাতীয় সমাবেশ প্রস্তুতির উদ্বোধন।।

মো.ইমরান হোসেন
 স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে গ্রাম প্রতিরক্ষা দল-ভিডিপি-দিবস উদযাপনের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশ প্রস্তুতির উদ্বোধন করা হয়েছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশ প্রস্তুতির উদ্বোধন করেন।  
আজ রবিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে বাহিনীর মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে ও কেক কেটে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন। আগামী ফেব্রুয়ারিতে সফিপুরের বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এসময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট উপমহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদী, অন্যান্য উপমহাপরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দ, জেলা কমান্ড্যান্টবৃন্দসহ বাহিনীর সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী, আনসার ব্যাটালিয়ন ও ভিডিপি সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন। পরে ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সমাবেশের উদ্বোধন উপলক্ষ্যে মহাপরিচালকের নেতৃত্বে একটি র‍্যালি একাডেমির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে সমাবেশের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি সকলকে দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা, আনসার ব্যাটালিয়ন ও আনসার-ভিডিপি সদস্যদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে পালনের জন্য সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা

গাজীপুরে আনসার-ভিডিপির জাতীয় সমাবেশ প্রস্তুতির উদ্বোধন।।

আপডেট সময় : 10:34:20 am, Sunday, 14 January 2024