নুর মোহাম্মদ
কক্সবাজার।।
কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে একজন বাকপ্রতিবন্ধী নিহত হয়েছেন। রবিবার -১৪ জানুয়ারি- সকাল ৬ টায় বরইতলীর গোবিন্দপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত বাকপ্রতিবন্ধী শাহ আলম চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পহরচাঁদা গোবিন্দ পুর পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান নিহত শাহ আলম প্রতিদিনের মতো ফজরের নামায পড়ে রেলপথে হাঁটতে গিয়ে এ দূর্ঘটনার স্বীকার হন। এ সময় ট্রেনে কাটা পড়ে তাঁর শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান।
ঢাকা থেকে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় এ দূর্ঘটনা ঘটে।
চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান এ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি-শেখ মোহাম্মদ আলী জানান নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রেলপথ দিয়ে চলাচলে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা

























