আব্দুর রহিম
খাগড়াছড়ি।।
পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায়, ১ কেজি গাঁজাসহ একমাদক ব্যবসায়ীকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।
১৩ জানুয়ারী ২০২৪ রাত -৮.৫০ ঘটিকায় গুইমারা থানাধীন ০২ নং হাফছড়ি ইউপির বড়পিলাক বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ব পার্শ্ব থেকে মোঃ শফিকুল ইসলাম-৬০-নামে এক গাজা ব্যবসায়ীকে ১কেজি গাজাসহ নিজ বসতঘর থেকে আটক করা হয়।
দীর্ঘদিন যাবত গাজার ব্যবসা করে আসছে এমন গোপন সংবাদের ভিত্ততে গুইমারা থানার এসআই-নিঃ- জহিরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত আসামী মো. শফিকুল ইসলাম-৬০- গুইমারা থানাধীন হাফছড়ি ইউপির বড়পিলাক গ্রামের মৃত আব্দুর রহমান ও আনোয়ারা বেগমের পূত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানান, ১কেজি গাঁজাসহ বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদের পাশ থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আদালতে সোপর্দ করা হবে।
মাদকের বিরুদ্ধে টিম গুইমারার অভিযান অব্যাহত থাকবে। গুইমারাকে মাদকমুক্ত রাখতে সকলের আন্তরিক সহযোগিতাও কামনা করেন তিনি।

























