Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান। গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীঘিনালায় ধানখেতের আইলে মিলল আহত গন্ধগোকুল, উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ শেরেবাংলার অসাম্প্রদায়িক আদর্শ অনুসরণের আহ্বান ববি উপাচার্যের : বাংলার বাঘ ফাউন্ডেশনের স্মরণসভা ও গুণিজন সংবর্ধনা সরকার গঠনের ১৫ দিন না যেতেই সরকারের সমালোচনা শুরু করেন জামাত- এমপি খোকন তালুকদারের ময়মনসিংহে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, স্বাস্থ্যসেবাসহ মানবকল্যাণে কাজ করতে চান দুলাল উদ্দিন পূর্বধলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান; ২টি মাইক্রোবাস ও ৬ লাখ টাকা মূল্যের ব্যাটারি উদ্ধার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে ধর্মপাশায়,শিক্ষার্থীর ছেঁড়া জামা নিজ হাতে সেলাই করে দিলেন প্রধান শিক্ষক, প্রশংসায় ভাসছেন নাইলা বেগম

গাজীপুরে ২৭ জন প্রার্থীর  জামানত বাজেয়াপ্ত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:31:25 am, Wednesday, 10 January 2024
  • 291 বার পড়া হয়েছে

গাজীপুরে ২৭ জন প্রার্থীর  জামানত বাজেয়াপ্ত।।

মো.ইমরান হোসেন
 স্টাফ রিপোর্টার।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনে ৩৮ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ২৭ জনই জামানত হারিয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং তাদের দলের স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য প্রায় সব প্রার্থীই ৫ শতাংশের কম ভোট পেয়েছেন। আইন অনুযায়ী মোট কাস্টিং ভোটের ১২ শতাংশ কম পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।
জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য সূত্রে জানাযায়, ৫টি আসনে ভোট পড়েছে প্রায় ৪০ শতাংশ। এর মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েছেন গাজীপুর ৫ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের -মশাল প্রতীকে- মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি পেয়েছেন মাত্র ১০০ ভোট।
গাজীপুরে-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ. ক. ম মোজাম্মেল হক ও তাদের দলের স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম রাসেল ছাড়া জামানত হারিয়েছেন ৫ জন প্রার্থী। এ আসনে ২৩৭টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৯৫ হাজার ৮৫২ জন ভোটার। এর মধ্যে ভোট প্রদান করেছেন ২ লাখ ৫ হাজার ৫৮৭ জন। 
এ আসনে ভোট পড়েছে ৩০ শতাংশ। জাতীয় পার্টির প্রার্থী-লাঙ্গল প্রতীকে-এম নিয়াজ উদ্দিন পেয়েছেন ১২৭৬ ভোট, তৃণমূল বিএনএম -সোনালী আঁশ প্রতীকে-চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী পেয়েছেন ৩২২ ভোট, ইসলামী ঐক্যজোট -মিনার প্রতীকে-ফজলুর রহমান পেয়েছেন ১৪৯৩ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন -নোঙর প্রতীকে- পেয়েছেন ২০২ ভোট এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন ফুলের -মালা প্রতীকে-সফিকুল ইসলাম পেয়েছেন ২৮৮ ভোট। 
গাজীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাহিদ আহসান রাসেল ও তাদের দলের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিমুদ্দিন ছাড়া বাকি সাতজন প্রার্থী জামানত হারিয়েছেন। এ আসনে ২৭২টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৭৯ হাজার ৭২৬ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ১ লাখ ৯৪ হাজার ১৮৭ জন ভোটার।
 এ আসনে ভোট পড়েছে ২৫ দশমিক ৩৭ ভাগ। বাংলাদেশ সুপ্রিম পার্টি- একতারা প্রতীকে-  এসএম জাহাঙ্গীর আলম পেয়েছেন ৫৪২ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি- আম প্রতীকে-  কাজী হাসিবুর রহমান পেয়েছেন ২৩৭ ভোট, ইসলামিক ঐক্যফন্ট বাংলাদেশ -চেয়ার প্রতীকে-  মো. আমির হোসাইন পেয়েছেন ১০২ ভোট, জাতীয় পার্টি -নাঙ্গল প্রতীকে- মো. জয়নাল আবেদীন পেয়েছেন ১০৫৯ ভোট, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ন আহ্বায়ক মো. সাইফুল ইসলাম স্বতন্ত্র – ঈগল  প্রতীকে- পেয়েছেন ৩২২৬ ভোট, বাংলাদেশ কংগ্রেস দল থেকে -ডাব প্রতীকে-রেহেনা আক্তার রিনা পেয়েছেন ১১৫ ভোট এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন -ফুলের মালা প্রতীকে- সৈয়দ আবু দাউদ হায়দার পেয়েছেন ২৬৪ ভোট। 
গাজীপুর-৩ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে পাঁচজন প্রার্থী জামানত হারিয়েছেন। বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুমানা আলী টুসি। এ আসনে ১০৮টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ২ লাখ ৩১ হাজার ৪৯৫ জন ভোটার। ভোট পড়েছে ৪৭ দশমিক ৪৭ ভাগ।
 এ আসনে   স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীকে )  একেএম সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ১৫৪ ভোট, জাতীয় পার্টির( নাঙ্গল প্রতীকে ) এফ.এম সাইফুল ইসলাম পেয়েছেন ১২২৪ ভোট, কৃষক শ্রমিক জনতালীগে আব্দুর রহমান (গামছা প্রতীকে)  পেয়েছেন ১৭১৭ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ( মশাল প্রতীকে ) মো. জহিরুল হক রহমান বাচ্চু পেয়েছেন ২২৭ ভোট এবং এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন( ফুলের মালা প্রতীকে)  মো. জয়নাল আবেদীন পেয়েছেন ৩০৩ ভোট। 
গাজীপুর-৪ আসনে ১২২ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৭৪৭ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ১ লাখ ৩৫ হাজার ২৬২ জন ভোটার। এ আসনে ভোট পড়েছে ৪৩ দশমিক ৯৭ ভাগ। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বর্তমান সংসদ সিমিন হোসেন রিমি।
 এ আসনে বাংলাদেশ কংগ্রেস( ডাব প্রতীকে ) আব্দুর রউফ খান পেয়েছেন ১৮৭ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা প্রতীকে ) মাসুদ চৌধুরী পেয়েছেন ৩৭৮ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ (টেলিভিশন প্রতীকে)  মো. সারোয়ার-ই-কায়নাত পেয়েছেন ১০৫ ভোট, জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীকে)  সামসুদ্দিন খান পেয়েছেন ৪৭৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ( ট্রাক প্রতীকে)  সামসুল হক পেয়েছেন ৩৪৩ ভোট।
গাজীপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আখতারুজ্জামান। এ আসনে ১২৪ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৫৭৫ জন, এর মধ্যে ভোট প্রদান করেছেন ১ লাখ ৫৬ হাজার ৫৭২ জন। মোট ভোট পড়েছে ৪৭ দশমিক ৬৯ ভাগ।
 এ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা প্রতীকে)  উর্মি পেয়েছেন ১ হাজার ৯৬ ভোট, জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীকে)  এম এম নিয়াজ উদ্দিন পেয়েছেন ৩৫০ ভোট, স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীকে)  মো. আমজাদ হোসেন পেয়েছেন ৩৮২৭ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (মশাল প্রতীকে)  মোহাম্মদ তরিকুল ইসলাম আকন্দ পেয়েছেন ১০০ ভোট, ইসলামিক ঐক্যফন্ট বাংলাদেশ (চেয়ার প্রতীকে)  মোহাম্মদ আল আমিন দেওয়ান পেয়েছেন ৫৮৯ ভোট এবং গণফোরাম (উদীয়মান সূর্য প্রতীকে)  মো. সোহেল মিয়া পেয়েছেন ১০৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক

গাজীপুরে ২৭ জন প্রার্থীর  জামানত বাজেয়াপ্ত।।

আপডেট সময় : 08:31:25 am, Wednesday, 10 January 2024