Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ মাতারবাড়ী বন্দরকেন্দ্রিক যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নেও অংশীদারত্বের সম্ভাবনা স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম পাইকগাছায় মাপে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা ‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? ‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’ হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী “দলমত নির্বিশেষে আমরা জনগণের সেবক- মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা” এমপি শহিদুল ইসলাম বাবুল। ইবিতে অবৈধ শিক্ষার্থী অপসারণ ও সিট বরাদ্দে শিবিরের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু গাজীপুরের সিনিয়র আইনজীবী আতাউর রহমান আকাশ আর নেই ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: যুবকদের খেলার মাঠে ফেরাতে ডেপুটি স্পিকারের উদ্যোগ মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাবনায় নির্বাচন পরবর্তী সহিংসতা, বেশকিছু বাড়িতে হামলা-ভাঙচুর আহত- ১২।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:15:26 am, Tuesday, 9 January 2024
  • 213 বার পড়া হয়েছে

পাবনায় নির্বাচন পরবর্তী সহিংসতা, বেশকিছু বাড়িতে হামলা-ভাঙচুর আহত- ১২।।

পাবনা প্রতিনিধি।।
 
নির্বাচন পরবর্তী সহিংসতায় পাবনায় বেশকিছু বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছে। গুরুতর আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার -৭ জানুয়ারি- রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে সকাল পর্যন্ত জেলার চাটমোহর ও বেড়া উপজেলায় ভাঙচুর চালায় নৌকা সমর্থকরা।  
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সুত্র জানায়, চাটমোহর উপজেলার গুনাইগাছা, পৈলানপুর, ছাইকোলা, লাঙলমোড়া ও চরনবীন গ্রামে স্বতন্ত্র প্রার্থীর অন্তত ১০ জন সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় নৌকার সমর্থকরা। 
এর মধ্যে লাঙলমোড়া গ্রামের ইউসুফ আলী, ফজলুর রহমান, চরনবীন গ্রামের নাজমুল হোসেনের বাড়িতে হামলা চালানো হয়। 
তবে অভিযোগ অস্বীকার করে ছাইকোলা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান নুরু বলেন, ‘নৌকার সমর্থকরা বা আমার কোনো লোকজন কারো বাড়িতে হামলা করেনি। কারো বাড়ি ভাঙচুরের খবর জানা নেই। এমন কোনো ঘটনা আমার এলাকায় ঘটেনি।’ 
গুনাইগাছা ইউনিয়নের নতুনপাড়া ও পৈলানপুর গ্রামের ময়েজ মাস্টার, হাসান মাস্টার, বান্টুসহ কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রোববার রাতে ও সোমবার সকালে এসব হামলা হয়।
হামলায় নতুনপাড়া গ্রামের আমিন উদ্দিন, আহসান আলী, ময়নাল হোসেন, রামচন্দ্রপুর গ্রামের আমুদ আলী আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। 
আবুল কাশেম ও জিলালসহ কয়েকজনের দোকানপাট খুলতে দেয়নি হামলাকারীরা। ঘটনার পর এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। অনেকে ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
গুনাইগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের মুঠোফোনে সোমবার বিকেলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এছাড়া একই উপজেলার ফৈলজানা পবাখালী গ্রামে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নৌকার সমর্থকদের মারধরে আহত হয় স্বতন্ত্র প্রার্থীর চার সমর্থক। এর মধ্যে সালাউদ্দিন ও রুহুল আমিন লিংকন নামের দুই জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচন করায় ফৈলজানা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানের ছেলে ফারুক হোসেনের নেতৃত্বে নৌকার সমর্থকরা এই হামলা চালায় বলে অভিযোগ আহতদের।
এছাড়া ফৈলজানা গ্রামে সোমবার সকালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় আশরাফুল ইসলাম নামের নৌকার এক সমর্থক ছুরিকাঘাতে আহত হয়েছেন বলা জানা গেছে। তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফৈলজানা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, ‘অভিযোগ সত্য নয়। রোববার রাতে ফলাফল ঘোষণার পর স্বতন্ত্র প্রার্থীর লোকজন নৌকার পোস্টার ছিঁড়ে ফেলে। এ নিয়ে ছেলেপেলেদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে এটুকু শুনেছি। 
সোমবার সকালে উঠে শুনি মারামারি হইছে। একজনকে চাকু মারছে। এর মধ্যে আমার ছেলেকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।’ 
অন্যদিকে, নির্বাচন পরবর্তী সহিংসতায় পাবনার বেড়া উপজেলার ৮-১০টি বাড়িঘরে হামলা হয়েছে। এ সময় চার জন আহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার সকালে পাবনা-১ আসনের বেড়া পৌরসভা এলাকার সানিলা গ্রামে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও আহত করার অভিযোগে ওঠে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও প্রস্তাবিত উপজেলা কমিটির স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ দুলাল অভিযোগ করেন, নৌকার প্রার্থীর জয় লাভের পর থেকে পাবনা-১ আসনের বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থীর লোকজনের ওপর হামলা করা হচ্ছে। 
সকালে সানিলা গ্রামে নৌকার সমর্থকরা বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলা করে। এ সময় হামলায় একজন নারীসহ চার জন আহত হয়। আহতদের নাম জানা যায়নি।
হামলার অভিযোগের বিষয়ে জানতে বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসিফ শামস রঞ্জনকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এসব ঘটনা জানার পর পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকা পরিদর্শন করেছে। 
এ ব্যাপারে কেউ এখনও লিখিত অভিযোগে দেয়নি, তবে পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা

পাবনায় নির্বাচন পরবর্তী সহিংসতা, বেশকিছু বাড়িতে হামলা-ভাঙচুর আহত- ১২।।

আপডেট সময় : 06:15:26 am, Tuesday, 9 January 2024