Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান। গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীঘিনালায় ধানখেতের আইলে মিলল আহত গন্ধগোকুল, উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ শেরেবাংলার অসাম্প্রদায়িক আদর্শ অনুসরণের আহ্বান ববি উপাচার্যের : বাংলার বাঘ ফাউন্ডেশনের স্মরণসভা ও গুণিজন সংবর্ধনা সরকার গঠনের ১৫ দিন না যেতেই সরকারের সমালোচনা শুরু করেন জামাত- এমপি খোকন তালুকদারের ময়মনসিংহে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, স্বাস্থ্যসেবাসহ মানবকল্যাণে কাজ করতে চান দুলাল উদ্দিন পূর্বধলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান; ২টি মাইক্রোবাস ও ৬ লাখ টাকা মূল্যের ব্যাটারি উদ্ধার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে ধর্মপাশায়,শিক্ষার্থীর ছেঁড়া জামা নিজ হাতে সেলাই করে দিলেন প্রধান শিক্ষক, প্রশংসায় ভাসছেন নাইলা বেগম

চট্টগ্রাম-৭ আসনে পর পর ৪ বার এমপি হলেন ড. হাছান মাহমুদ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:16:45 am, Monday, 8 January 2024
  • 188 বার পড়া হয়েছে

চট্টগ্রাম-৭ আসনে পর পর ৪ বার এমপি হলেন ড. হাছান মাহমুদ।।

এম. মতিন
চট্টগ্রাম ব্যুরো।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ -রাঙ্গুনিয়া-বোয়ালখালী আংশিক- আসনে ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে চতুর্থবারের মতো জয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী -নৌকার প্রতীক- ড. হাছান মাহমুদ।
রোববার -৭ জানুয়ারি- সকাল ৮টা থেকে শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনার কাজ।
ভোট গণনা শেষে জানা গেছে এ আসনে নৌকা প্রতীকে ড. হাছান মাহমুদ পেয়েছেন ১ লক্ষ ৯৮ হাজার ৯৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী ফ্রন্টের
মুহাম্মদ ইকবাল হাছান -মোমবাতি প্রতীক- পেয়েছেন ৯ হাজার ৩০১ভোট। এছাড়া জাতীয় পার্টির মুসা আহমেদ রানা -লাঙল- ২ হাজার ২০৬ , তৃণমূল বিএনপির খোরশেদ আলম -সোনালি আঁশ- ১ হাজার ৩৩১, ইসলামিক ফ্রন্টের আহমদ রেজা -চেয়ার- ১ হাজার ৩৯০, সুপ্রিম পার্টির মোরশেদ আলম -একতারা- ১ হাজার ১৩০ ভোট পেয়েছেন।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বোয়ালখালীর ১টি ইউনিয়ন এবং রাঙ্গুনিয়ার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসনে মোট এবারের ভোটারের সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৯১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬৫ হাজার ১৫০ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৪৭ হাজার ৯৪১ জন।
রাঙ্গুনিয়ায় ৯৫টি এবং বোয়ালখালী আংশিক অংশে ৮টিসহ মোট ১০৩টি ভোটকেন্দ্রে ১০৩ জন প্রিজাইডিং অফিসার এবং ৬২১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ২৪২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন। একই সাথে ৪ জনএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ২ জন জুডিশিয়াল মাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি এবং ২ প্লাটুন সেনাবাহিনীও দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, ড. হাছান মাহমুদ ২০০৮ সালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে বিএনপি হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন কাদের চৌধুরীকে পরাজিত করে প্রথম বার এমপি নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের নির্বাচনে ২য় বার ও ২০১৮ সালের নির্বাচনে ৩য় বারের মতো এমপি হয়ে হ্যাটট্রিক এবং সর্বশেষ ২০১৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে চতুর্থবারের মতো জয়ী হয়ে এমপি নির্বাচিত হন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক

চট্টগ্রাম-৭ আসনে পর পর ৪ বার এমপি হলেন ড. হাছান মাহমুদ।।

আপডেট সময় : 04:16:45 am, Monday, 8 January 2024