Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান। গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীঘিনালায় ধানখেতের আইলে মিলল আহত গন্ধগোকুল, উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ শেরেবাংলার অসাম্প্রদায়িক আদর্শ অনুসরণের আহ্বান ববি উপাচার্যের : বাংলার বাঘ ফাউন্ডেশনের স্মরণসভা ও গুণিজন সংবর্ধনা সরকার গঠনের ১৫ দিন না যেতেই সরকারের সমালোচনা শুরু করেন জামাত- এমপি খোকন তালুকদারের ময়মনসিংহে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, স্বাস্থ্যসেবাসহ মানবকল্যাণে কাজ করতে চান দুলাল উদ্দিন পূর্বধলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান; ২টি মাইক্রোবাস ও ৬ লাখ টাকা মূল্যের ব্যাটারি উদ্ধার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে ধর্মপাশায়,শিক্ষার্থীর ছেঁড়া জামা নিজ হাতে সেলাই করে দিলেন প্রধান শিক্ষক, প্রশংসায় ভাসছেন নাইলা বেগম

পাবনা প্রেসক্লাবের স্যামসন এইচ চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভায়।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:08:41 am, Saturday, 6 January 2024
  • 270 বার পড়া হয়েছে

পাবনা প্রেসক্লাবের স্যামসন এইচ চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভায়।।

পাবনা প্রতিনিধি।।
পাবনা প্রেসক্লাবের জীবন সদস্য ও স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরী ছিলেন আজীবন সংগ্রামী ও দেশের অর্থনৈতিক মুক্তি আন্দোলনের প্রথম সারির যোদ্ধা। 
মুক্তিযুদ্ধে তাঁর অবদান চির স্মরণীয়। সততা, নিষ্ঠা ও দেশপ্রেমে ছিলেন অনন্য। তার জীবন থেকে অনেক কিছু শেখার আছে নতুন প্রজন্মের। তার অভাব পূরণ হবার নয়।’
শুক্রবার -০৫ জানুয়ারি-রাতে স্যামসন এইচ চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পাবনা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, ‘একজন কীর্তিমান ও চিরঞ্জীব মানুষ স্যামসন এইচ চৌধুরী। তিনি সচেতন ও জ্ঞানী মানুষ ছিলেন। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছেন। ৭৫ হাজার কর্মী তার হাতে গড়া প্রতিষ্ঠানে আজ কাজ করছে। 
সকল ধর্মের প্রতি ও নারীদের প্রতি সম্মানবোধ ছিল স্যামসন এইচ চৌধূরীর। তার জীবনের পরতে পরতে জড়িয়ে আছে সততা, নিষ্ঠা, আর অধ্যাবসায়। দেশের স্বাধীনতা সংগ্রামে তার যে অবদান, তাতে তাঁর স্বাধীনতা পদক পাওয়া এখন সময়ের দাবি।’
স্মরণ সভায় স্যামসন এইচ চৌধূরীর ছেলে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, ‘মুক্তিযুদ্ধের আগে থেকেই বাবার কাছ থেকে শিখেছি দেশপ্রেম। 
তিনি গোপনে মুক্তিযোদ্ধাদের কাছে ওষুধ পাঠাতেন। সবাইকে নিয়ে একসাথে একান্নবর্তী হয়ে থাকা, সেটিও তাঁর কাছ থেকে শিখেছি, তাঁর আদর্শ ধরে রেখেছি। তাঁর জীবনে অনেককিছু পাওয়া ছিল বলেই আমরা অনেক কিছু পেয়েছি। 
সময়ানুবর্তিতা তাঁর কাছে শিখেছি। এখনও সেভাবে চলি। তিনি কোথাও যেতে দ্বিধাবোধ করতেন না। নিজের কাজ নিজে করতে পছন্দ করতেন। মানুষকে সম্মান করতেন তিনি। যে কারনে তিনি অনেক সম্মান পেয়েছেন। 
বাবা পাবনাকে খুব ভালবাসতেন। বাংলাদেশকে নিয়ে চিন্তা করতেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চিন্তা করতেন।’
পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, 
পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহসভাপতি আলী মুর্তজা বিশ্বাস সনি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ হাবিবুল্লাহ, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, 
পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, জেলা যুবলীগের যুগ্ম আবহায়ক শিবলী সাদিক, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মির্জা আজাদ, সহ-সভাপতি শহীদুর রহমান শহীদ, সাবেক সম্পাদক উৎপল মির্জা প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সহ-সম্পাদক সরোয়ার উল্লাস। স্মরণসভার শুরুতে প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বর্ণাঢ্য জীবনের অধিকারী স্যামসন এইচ চৌধুরী ১৯২৬ সালের ২৫ সেপ্টেম্বর বৃহত্তর ফরিদপুর জেলার কাশীয়ানী থানার আড়কান্দি গ্রামে জন্মগ্রহন করেন। ভারতে পড়াশুনা শেষ করে ১৯৫২ সালে পাবনা জেলার আতাইকুলায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন স্যামসন এইচ চৌধুরী। ২০১২ সালের ৫ জানুয়ারি মারা যান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক

পাবনা প্রেসক্লাবের স্যামসন এইচ চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভায়।।

আপডেট সময় : 09:08:41 am, Saturday, 6 January 2024