তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে মাজহারুল প্রকাশ মাসুম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।তিতাস থানা সূত্রে জানা যায়,এসআই তাজুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান পরিচালনা করে গতকাল শুক্রবার রাত ০৬.০৫ ঘটিকার সময় তিতাস থানার মামলা নং-০১,তাং০৪/০১/২০২৪খ্রিঃ,ধারা-৩০২/৩৪ পেনাল কোড সংক্রান্ত মামলার পলাতক আসামি শুক্কুর আলী -৩৭-কে গৌরীপুর থেকে ও মোঃ মাসুদ রানা-৩৮-কে শোলাকান্দি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- দাউদকান্দি উপজেলার লক্ষীপুর গ্রামের আফসার মিয়ার ছেলে শুক্কুর আলী ও অপরজন তিতাস উপজেলার শোলাকান্দি-পশ্চিম- পাড়া গ্রামের মোঃ মোশাররফ হোসেন প্রকাশ মকবুল আহাম্মেদ মুকুম মেম্বারে ছেলে মোঃ মাসুদ রানা।গ্রেপ্তারকৃত দুই আসামিকে
বিধি মোতাবেক গতকাল শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

























