Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ মাতারবাড়ী বন্দরকেন্দ্রিক যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নেও অংশীদারত্বের সম্ভাবনা স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম পাইকগাছায় মাপে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা ‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? ‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’ হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী “দলমত নির্বিশেষে আমরা জনগণের সেবক- মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা” এমপি শহিদুল ইসলাম বাবুল। ইবিতে অবৈধ শিক্ষার্থী অপসারণ ও সিট বরাদ্দে শিবিরের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু গাজীপুরের সিনিয়র আইনজীবী আতাউর রহমান আকাশ আর নেই ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: যুবকদের খেলার মাঠে ফেরাতে ডেপুটি স্পিকারের উদ্যোগ মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নোয়াখাালী-২/ টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:52:36 am, Friday, 5 January 2024
  • 242 বার পড়া হয়েছে

নোয়াখাালী-২/ টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে।।

নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালী-২ -সেনবাগ-সোনাইমুড়ী- আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের বিরুদ্ধে সমর্থক দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার -৪ জানুয়ারি- বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বরাবর এ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়।
লিখিত অভিযোগে বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া তার লোকজন দিয়ে এবং সাবেক মেয়র আবু জাফর টিপুর সহধর্মিনীকে দিয়ে সাধারণ ভোটারদের মাঝে ইচ্ছার বিরুদ্ধে হাইস গাড়ি ও অটোরিকশা যোগে জোরপূর্বক টাকা প্রদান করছে। এতে করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়নের একজন স্থানীয় বাসিন্দা বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে আতাউর রহমান ভূঁইয়া মানিকের লোকজন ভোট চাইতে আমার বাড়িতে আসেন। তখন পরিবারের সবাইকে নিয়ে ভালো মন্দ খেতে সাদা খামে করে কিছু টাকা দিয়ে যায় তারা। আমি সেসময় টাকা নিতে অস্বীকার করলে আমাকে ‘দেখে’ নেওয়ার হুমকি দেওয়া হয়। আমার গায়ে হাত তোলা হয়, আমাকে আঘাত করা হয়। সাদা খাম না নেওয়ায় আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
আর তাই ভোটারদের কাছ থেকে পাওয়া এসব অভিযোগ লিখিত আকারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলম। এ বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সহযোগিতা কামনা করেন নৌকার প্রার্থী মোরশেদ আলম।
নানান অভিযোগের বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করেও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
এ দিকে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। সঙ্গে কিছু ছবিও পেয়েছি। অভিযোগ প্রমাণিত হলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা

নোয়াখাালী-২/ টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে।।

আপডেট সময় : 04:52:36 am, Friday, 5 January 2024