Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান। গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীঘিনালায় ধানখেতের আইলে মিলল আহত গন্ধগোকুল, উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ শেরেবাংলার অসাম্প্রদায়িক আদর্শ অনুসরণের আহ্বান ববি উপাচার্যের : বাংলার বাঘ ফাউন্ডেশনের স্মরণসভা ও গুণিজন সংবর্ধনা সরকার গঠনের ১৫ দিন না যেতেই সরকারের সমালোচনা শুরু করেন জামাত- এমপি খোকন তালুকদারের ময়মনসিংহে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, স্বাস্থ্যসেবাসহ মানবকল্যাণে কাজ করতে চান দুলাল উদ্দিন পূর্বধলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান; ২টি মাইক্রোবাস ও ৬ লাখ টাকা মূল্যের ব্যাটারি উদ্ধার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে ধর্মপাশায়,শিক্ষার্থীর ছেঁড়া জামা নিজ হাতে সেলাই করে দিলেন প্রধান শিক্ষক, প্রশংসায় ভাসছেন নাইলা বেগম

সুন্দরগঞ্জ আসনে লাঙ্গলের পক্ষে গণসংযোগ ও পথসভায় গণজোয়ার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:45:29 am, Thursday, 4 January 2024
  • 250 বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জ আসনে লাঙ্গলের পক্ষে গণসংযোগ ও পথসভায় গণজোয়ার।।

হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ-গাইবান্ধা-প্রতিনিধি।।
নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর পক্ষে জনমত-গণজোয়ার সৃষ্টি হচ্ছে।
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মী- সমর্থকদের নিয়ে গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন তিনি। তীব্র শীত উপেক্ষা করে ঘুরছেন ভোটারদের দ্বারে-দ্বারে । দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে করছেন পথসভা।  
বৃহস্পতিবার সকালে উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ, পাঁচপীর বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ-পথসভা করেন শামীম হায়দার পাটোয়ারী। এ প্রার্থীর প্রতিটি পথসভা রূপ নিচ্ছে জনসভায়।শামীম পাটোয়ারীকে জয়ী করতে সুন্দরগঞ্জবাসী সংঘবদ্ধভাবে কাজ করছে। তার নারী সমর্থকরাও গ্রামগঞ্জে ভোটারদের কাছে ভোট চাইছেন। লাঙ্গলের প্রার্থীর পক্ষে জনমত-গণজোয়ারের কারণ জানতে ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী একজন মানবিক নেতা। তিনি এলাকার মানুষের চিকিৎসা সেবায় দুটি অ্যাম্বুলেন্স বরাদ্দ দিয়েছেন। পাশাপাশি তার নিয়োগ করা একজন এমবিবিএস ডাক্তার রুটিনমাফিক নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন ঘুরে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। এছাড়া তিনি নদী ভাঙন রোধসহ এলাকায় দৃশ্যমান অনেক উন্নয়ন করেছেন। তার গৃহীত জনকল্যাণমুখী বেশকিছু প্রকল্প বাস্তবায়নের জন্য পুনরায় তার এমপি হওয়া প্রয়োজন বলে মনে করেন ভোটাররা। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা।
এ ব্যাপারে শামীম হায়দার পাটোয়ারী বলেন, তৃণমূল ভোটারদের সমর্থন-ভালোবাসার মাধ্যমে একজন নেতা-জনপ্রতিনিধি বেঁচে থাকে। এ বিষয়টি মাথায় রেখে রাজনীতি করে আসছি। নিজের সবটুকু সামর্থ্য দিয়ে জনগণের জন্য কাজ করেছি। সবসময় তাদের পাশে থেকেছি। আগামী ৭ জানুয়ারি সর্বস্তরের মানুষ ভোট দিয়ে লাঙ্গলের বিজয় নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।  
এলাকায় উল্লেখযোগ্য উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, সুন্দরগঞ্জে দীর্ঘতম তিস্তা সেতুর কাজ প্রায় শেষের পথে। নদী শাসনের জন্য এক হাজার কোটি টাকার বরাদ্দ আনতে পেরেছি। নদী রক্ষা প্রকল্পের কাজ চলমান। উপজেলার ৪০০টি মসজিদ ও ৫০টি মন্দিরে বরাদ্দ দেওয়া হয়েছে।  
এছাড়া বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন আধুনিকায়ন, হাসানগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রীছাউনি নির্মাণ ও বামনডাঙ্গার মোহনা পাঠাগারটি আধুনিকায়ন করা হয়েছে।
পাশাপাশি নদী রক্ষায় তিন হাজার কোটি টাকার ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) প্রণয়ন করা হয়েছে। নির্বাচিত হলে স্বল্প সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করা হবে।
তিনি আরো বলেন, নির্বাচিত হলে অতীতের  অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বেকারত্ব দূর করার লক্ষ্যে শিক্ষা-কর্মসংস্থান খাতকে গুরুত্ব দেওয়া হবে। এলাকার আর্থসামাজিক উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাঁধে-কাঁধ মিলিয়ে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে।  
সর্বোপরি জনকল্যাণে সারা জীবন কাজ করে যেতে চান এই নেতা।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক

সুন্দরগঞ্জ আসনে লাঙ্গলের পক্ষে গণসংযোগ ও পথসভায় গণজোয়ার।।

আপডেট সময় : 10:45:29 am, Thursday, 4 January 2024