
তিতাস(কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যানদের মারধরের অভিযোগে গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
গত রবিবার কুমিল্লা পল্লী বিদ্যুৎ-৩ এর এজিএমসহ ছয় সদস্যের একটি টিম উপজেলার আলীরগাঁও গ্রামের সুমন ব্যাপারীর সংযোগটি বিচ্ছিন্ন করে।
তিতাস সাব- জোনাল অফিসের এজিএম মোহাম্মদ গোলজার হোসেন বলেন, গত শনিবার দুপুরে আলীরগাঁও গ্রামে যাদের বিদ্যুৎ বিল তিন মাসের অধিক বকেয়া, তাদের সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালানো হয়।
সুমনের লাইনটি বিচ্ছিন্ন করতে গেলে লাইনম্যান কাউছার আহমেদকে মারধর করা হয়।এসময় লাইনম্যান বাসেত, ফরিদসহ কয়েকজন এগিয়ে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।চলিত বছরের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের ৭১৪ টাকা বকেয়া রয়েছে সুমনের।
অভিযোগের বিষয়ে সুমন বলেন, বকেয়া বিলের জন্য এলে আমার বিলটা নিতে অনুরোধ করি।কিন্তু বিল গ্রহণে নিষেধ থাকায় নেননি তাঁরা।যেহেতু শনিবার ব্যাংক বন্ধ আমি তাঁদের এক দিনের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করি।এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যান।

























