
তিতাস(কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার বিকালে মেঘনা উপজেলার ২নং মানিকারচর ইউনিয়ন
আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠান হয়।প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১( দাউদকান্দি- মেঘনা) আসনের সাংসদ মেজর
জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূঁইয়া।মেঘনা উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো.শফিকুল আলম এর উদ্বোধনের মধ্যে দিয়ে এ সভা শুরু হয়।সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মেঘনা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও মেঘনা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার।বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ. লীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ আউয়াল,সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন শিশির,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম।এছাড়া আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্র লীগ,
সেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।এরপর মানিকারচর ইউনিয়ন আ. লীগের সভাপতি হিসাবে আবারও ইয়ানবী ধনুমিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন এর নাম ঘোষণা করা হয়।

























