
তিতাস(কুমিল্লা)প্রতিনিধি।।
হোমনায় বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয় বর্ধন কার্যক্রমের মাধ্যমে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিসের আয়োজনে গতকাল সোমবার উপজেলা পরিষদ মাঠে ২০ জন জেলেদের মাঝে দুটি করে মোট ৪০ টি ছাগল বিতরণ করা হয় ।
এতে সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম,ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, প্রানিসস্পদ কর্মকর্তা মো. হেলাল উদ্দিন,
যুব উন্নয়ন কর্মকর্তা মো.বেলায়েত হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, খাদ্য কর্মকর্তা মো. ওয়াসিম ও ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

























