Dhaka , Friday, 28 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ দাউদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা রাজনগরে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। রামগঞ্জে অভিমান করে তরুনীর আত্নহত্যা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সিলেটে গিয়ে ৩ রোহিঙ্গা আটক রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মধুপুরে জুমার নামাজ আদায় করলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স দুর্গাপুরে নানা আয়োজনে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃক্ষ হত্যাকারীদের ছাড় নয়, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের অবৈধ বালু উত্তোলন: কলমাকান্দায় ৩৯ নৌকা জব্দ, এক ব্যক্তির কারাদণ্ড ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই হেন্ট্রলি খাদে, অল্পের জন্য রক্ষা পেলো চালক। কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে সরাইল অরুয়াইলে জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি মির্জাবাড়ীর হাসিল গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান, শীর্ষ সন্ত্রাসী কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন আড়াইহাজারে এক রাতে ৭ টিউবওয়েল চুরি

১৫ বিজিবির মাদক বিরোধী ঝটিকা অভিযান: লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ইস্কাফ সিরাপসহ জিক্সার মোটরসাইকেল জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 12:56:26 pm, Saturday, 23 May 2026
  • 95 বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চঞ্চল,

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ৯২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আজ ২৩ মে (শনিবার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি ও বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গতকাল ২২ মে (শুক্রবার) বিকেল ৩টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বিওপির আওতাধীন বালারহাট সীমান্ত এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়।

এর পর একই দিন রাত সোয়া ৯টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট বিওপির আওতাধীন চওরাটারী সীমান্তে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে বিজিবি।

অভিযান চলাকালীন টহল দলের সদস্যরা কতিপয় সন্দেহভাজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে আসতে দেখে তাদের ধাওয়া করে। বিজিবির তাড়া খেয়ে চোরাকারবারীরা তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মাদক ফেলে রেখে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশী করে ৯২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মাদকের সিজার মূল্য ৩৬,৮০০ টাকা এবং মোটরসাইকেলের সিজার মূল্য ২,০৫,০০০ টাকাসহ সর্বমোট ২ লাখ ৪১ হাজার ৮০০ টাকার মালামাল আটক করা হয়েছে।

১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান,চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন

১৫ বিজিবির মাদক বিরোধী ঝটিকা অভিযান: লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ইস্কাফ সিরাপসহ জিক্সার মোটরসাইকেল জব্দ

আপডেট সময় : 12:56:26 pm, Saturday, 23 May 2026