Dhaka , Friday, 13 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সুনামগঞ্জ জের ধর্মপাশা ,শানবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ঘুষ ছাড়া পাস নয়,শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেওয়ার অভিযোগ জুলাই গণহত্যা মামলার সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ, চট্টগ্রামে জিডি ৭নং সরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হলেন আফজাল হোসেন নতুন সিনেমায় জেনেলিয়ার সঙ্গে চমক দিলেন ইমরান হাশমি বড় ক্লাব ডাকলেও ইংল্যান্ড ছাড়বেন না টুখেল পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা নিষিদ্ধ, চরম ভোগান্তিতে আফগান নারীরা বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহি কক্সবাজার সৈকতে গরু-ছাগলের অবাধ বিচরণ বন্ধে কঠোর প্রশাসন, ১৮ নভেম্বরের পর আটক পশু নিলাম পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আটক- ২ পাইকগাছায় আরকেবিকে কলেজের এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত নেত্রকোনায় জাতীয় সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চবির বাংলা বিভাগে পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত, আলোচনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে নারী-পুরুষের মনস্তত্ত্ব বিমানবন্দর হলে উত্তরাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ তৈরি হবে: বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে সংরক্ষিত নারী আসন নিয়ে স্পিকারের নতুন প্রস্তাব পালংখালীতে গোলাগুলির ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৪ জন গ্রেপ্তার উখিয়ার বাঁশঝাড়ে মিলল ২টি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযানে ০২ আসামি গ্রেফতার, পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সাংবাদিক আহমদ গিয়াসের স্মরণে নাগরিক শোকসভা, স্থায়ীভাবে সংরক্ষিত হবে তাঁর সৃষ্টিকর্ম ‎গাইবান্ধায় ইউডিসির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পূর্বধলায় রাতভর পুলিশের অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার নোয়াখালীর বেগমগঞ্জে যুবক হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ পবিত্র কুরআনের আয়াত লেখা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে রাজনগরে বাংলা কিউআর প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২১ নং নিজ গালুয়া মরহুম ফজলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:14:59 am, Wednesday, 2 October 2024
  • 426 বার পড়া হয়েছে

১২১ নং নিজ গালুয়া মরহুম ফজলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী।।

মো. নাঈম হাসান ঈমন

ঝালকাঠি প্রতিনিধি।।

ঝালকাঠির রাজাপুরে ১২১ নং নিজ গালুয়া মরহুম ফজলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী।

সরজমিনে দেখা যায় বিদ্যালয়ে উপস্থিত নেই একজনও শিক্ষার্থী। অফিস কক্ষে গল্পে  মশগুল ৫ জন শিক্ষক শিক্ষিকা। স্থানীয়রা জানায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু কাগজপত্রেই আছে বাস্তবে এটাকে শিক্ষা প্রতিষ্ঠান বলে মনে হয় না কারন এখানে শিক্ষক আছে তবে তেমন কোন শিক্ষার্থী নেই। প্রতিদিন শিক্ষকরা সকালে স্কুলে এসে হাজির দেয় এরপর ছুটির সময় শেষ হওয়ার আগেই বাড়িতে চলে যায়। স্কুলে অডিটের সময় পার্শ্ববর্তী সিরাতুন নবী (সঃ) মডেল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের এনে এই স্কুলের শিক্ষার্থী দাবি করে দেখানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজিস্ট্রার ও কাগজপত্রে ৫১ জন দাবি করলেও শ্রেনীকক্ষের হাজিরা খাতায় ৫৪ জনের নাম পাওয়া যায়। তবে নিয়মিত হাতে গোনা ৩ থেকে ৫ জন শিক্ষার্থী ক্লাসে আসলেও প্রতিদিন হাজিরা খাতায় উপবৃত্তি’র জন্য শতভাগ উপস্থিতি দেখানো হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসাঃ ফাতিমা বেগম বলেন- প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সংখ্যা কম তবে নিয়মিত ৩ থেকে ৫ জন শিক্ষার্থী আসে। কিন্তু হাজিরা খাতায় উপবৃত্তির ক্ষেত্রে সবাইকে উপস্থিতি দেখানো হয়। তবে কেনো দেখানো হয় সেটা তিনি জানেন না। উপবৃত্তি দিলেও তারা কেন স্কুলে আসে না এবং ৩০ তারিখে হাজিরা খাতায় কেন হাজিরা নেওয়া হলো না এমন প্রশ্নে তনি বলেন- আমারা শিক্ষার্থীদের টিফিনের বিরতিতে অফিস কক্ষে বসে হাজিরা দিয়ে দেই। আজকে কোন শিক্ষার্থী না থাকায় হাজিরা নেওয়া হয়নি। ওরা নূরানী মাদ্রাসায় যায়- আমরা তো ওদের জোর করতে পারি না।

এ বিষয়ে সিরাতুন নবী (সঃ) মডেল মাদ্রাসা ও এতিম খানার প্রধান শিক্ষক মাওলানা মো. জসিম উদ্দিন বলেন, ১২১ নং নিজ গালুয়া মরহুম ফজলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোন শিক্ষার্থী আমার মাদ্রাসায় পড়ে না বরং যখন ঐ স্কুলে অডিট আসে তখন আমার মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে তাদের স্কুলের শিক্ষার্থী বলে কর্তৃপক্ষকে দেখানো হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজম খান ক্যামেরার সামনে ভিডিও বক্তব্য দিতে রাজি না হয়ে জানান- স্কুলে শিক্ষার্থী না থাকলে নাই অসুবিদা কি ? আমরা তো আর কোথাও নিয়ে রাখি নাই। স্কুলের শিক্ষার্থী পার্শ্ববর্তী নূরানী মাদ্রাসায় পড়ে। যার জন্য স্কুলে আসে নায়। তার স্কুলের শিক্ষার্থীরা কেন নূরানী মাদ্রাসায় পড়ে এমন প্রশ্নে তিনি বলেন আরবি পড়ার জন্য ওই মাদ্রাসায় যায়।

রাজাপুর উপজেলা শিক্ষা অফিসার মো.আক্তার হোসেন ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থী কম থাকার বিষয়টি স্বীকার করে জানান, এরকম উপজেলায় ৩ থেকে ৪ টা স্কুল রয়েছে। আমরা বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পরবর্তীতে প্রতিষ্ঠান বন্ধের জন্য সুপারিশ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জ জের ধর্মপাশা ,শানবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ঘুষ ছাড়া পাস নয়,শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেওয়ার অভিযোগ

১২১ নং নিজ গালুয়া মরহুম ফজলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী।।

আপডেট সময় : 09:14:59 am, Wednesday, 2 October 2024