Dhaka , Friday, 13 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সুনামগঞ্জ জের ধর্মপাশা ,শানবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ঘুষ ছাড়া পাস নয়,শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেওয়ার অভিযোগ জুলাই গণহত্যা মামলার সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ, চট্টগ্রামে জিডি ৭নং সরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হলেন আফজাল হোসেন নতুন সিনেমায় জেনেলিয়ার সঙ্গে চমক দিলেন ইমরান হাশমি বড় ক্লাব ডাকলেও ইংল্যান্ড ছাড়বেন না টুখেল পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা নিষিদ্ধ, চরম ভোগান্তিতে আফগান নারীরা বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহি কক্সবাজার সৈকতে গরু-ছাগলের অবাধ বিচরণ বন্ধে কঠোর প্রশাসন, ১৮ নভেম্বরের পর আটক পশু নিলাম পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আটক- ২ পাইকগাছায় আরকেবিকে কলেজের এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত নেত্রকোনায় জাতীয় সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চবির বাংলা বিভাগে পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত, আলোচনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে নারী-পুরুষের মনস্তত্ত্ব বিমানবন্দর হলে উত্তরাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ তৈরি হবে: বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে সংরক্ষিত নারী আসন নিয়ে স্পিকারের নতুন প্রস্তাব পালংখালীতে গোলাগুলির ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৪ জন গ্রেপ্তার উখিয়ার বাঁশঝাড়ে মিলল ২টি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযানে ০২ আসামি গ্রেফতার, পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সাংবাদিক আহমদ গিয়াসের স্মরণে নাগরিক শোকসভা, স্থায়ীভাবে সংরক্ষিত হবে তাঁর সৃষ্টিকর্ম ‎গাইবান্ধায় ইউডিসির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পূর্বধলায় রাতভর পুলিশের অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার নোয়াখালীর বেগমগঞ্জে যুবক হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ পবিত্র কুরআনের আয়াত লেখা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে রাজনগরে বাংলা কিউআর প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

হ্যাপি টেকনোলজিস এর উদ্যোগে জমকালো আয়োজনে ৯ম পিঠা উৎসব অনুষ্ঠিত।। 

  • Reporter Name
  • আপডেট সময় : 09:31:51 am, Tuesday, 30 January 2024
  • 316 বার পড়া হয়েছে

হ্যাপি টেকনোলজিস এর উদ্যোগে জমকালো আয়োজনে ৯ম পিঠা উৎসব অনুষ্ঠিত।। 

পাবনা প্রতিনিধি।।
উৎসবে দুধ চিতই, রস মঞ্জুরি পিঠা, ঝাল পাটিসাপটা পিঠা, খলা ঝালি পিঠা, ঝাল পিঠা, নারকেল নাড়ু,  মুগ পাক্কন, পাটিসাপটা, বাশবোশা পিঠা, ভাপা পিঠা, তেলের পিঠা, ডিম পোয়া পিঠা, পুলি পিঠা, নারকেল পিঠা, নোনাস পিঠাসহ বিভিন্ন বাহারী নামের ও রকমের পিঠা টেবিলে সাজিয়ে রাখা হয়েছে।
আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হ্যাপি টেকনোলজিস এর ব্যবস্থাপক আবু সাঈদ এর উদ্যোগে জমকালো আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 
নিজ হাতে বানানো প্রায় চার শতাধিক পিঠার পসরা সাজিয়ে বসেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা সহ নানান বয়সীরা। দারুণ এ আয়োজন দেখতে ও পিঠার স্বাদ নিতে উপজেলা অডিটরিয়ামে ছিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পদচারণা। 
বিভিন্ন স্থান থেকে ছুটে আসা মানুষজন হৃদয় হরণ ফুলি পিঠা, নারিকেল পিঠা ও পাটি সাপটা পাকান পিঠা, দুধপিঠাসহ নানান ধরণের পিঠার স্বাদ নিয়েছেন।
সোমবার-২৯ জানুয়ারি-বিকাল সাড়ে তিনটা  থেকে উপজেলা অডিটরিয়ামে এ আয়োজন করা হয়। প্রায় এক যুগ ধরে ঐতিহ্যবাহী গ্রামীণ পিঠার সঙ্গে নানান শ্রেণি পেশার মানুষের সাথে  পরিচয় করিয়ে দিতে শীতের মৌসুমে এ আয়োজন করে প্রতিষ্ঠানটি। 
প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসব উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন। 
বিশেষ অতিথির বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি  হাদিউল ইসলাম, ব্র্যাঞ্চ ম্যানেজার মিয়া মোহাম্মদ আহসানুল কবির, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম। 
এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক,  মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, প্রানী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন সহ অনেকেই। 
উক্ত ৯তম পিঠা উৎসবে সভাপতিত্ব করেন হ্যাপি টেকনোলজিস এর ব্যবস্থাপক আবু সাঈদ। 
পিঠা উৎসব দেখতে আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণ পৌষ মাসে পিঠা উৎসব হয়ে থাকে। তবে শীত মানেই বাড়িতে বাড়িতে পিঠা উৎসব। যদিও এখন আর গ্রাম ছাড়া শহরে পিঠা দেখা যায় না। 
খাওয়াতো অনেকে দূরে, অনেক পিঠার নামও এখন মনে পড়ে না। এখন শহরের মানুষের একমাত্র ভরসা রাস্তার পাশে বানানো চিতই আর ভাপা পিঠা। 
প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আবু সাঈদ বলেন, প্রায় ১ যুগ ধরে শীতকালে আমরা পিঠা উৎসবের আয়োজন করে আসছি। সবগুলো পিঠা অভিভাবকদের সহযোগীতায় শিক্ষার্থীরা বানিয়েছে। 
এবার নতুন নতুন ধরণের পিঠা দেখছি। দারুণভাবে উপভোগ করছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনের উপস্থিতি সরব রয়েছে। 
আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতন বলেন, পিঠা উৎসব অসাধারণ একটি আয়োজন ছিল। পিঠা গুলো যেভাবে টেবিলে  সাজিয়ে রাখা হয়েছে তা আসলেই সুন্দর লাগছে। 
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম বলেন, আমি সব ঘুরে দেখেছি। সত্যিই আমি অভিভূত। এতো পিঠা উঠেছে, এরমধ্যে অনেক পিঠার নাম আমি নিজেও জানি না। গ্রামীণ ঐতিহ্য ধারণে এ আয়োজন প্রশংসনীয়। এ উৎসবটি পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়েছে।
এতে ডাল পাকন, শুকনা পিঠা, লতা পিঠা, শামুক পিঠা, সাকুর পিঠা, পদ্মার ইলিশ পিঠা, পাটি সাপটা, পান্তুয়া, জেলি কেক, বরফি, দুধ চিতল, ভাপা পিঠা, নকশি পিঠা, ঝুনঝুনি পিঠা, মুগ পাকন, ক্ষীর পাটি সাপটা, হৃদয় হরণ ও নারিকেল বেলি পিঠাসহ প্রায় সাড়ে তিনশত শতাধিক পিঠা দেখা গেছে। একেকটির স্বাদ একেক রকম।
পিঠা উৎসবে সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আরিফুল ইসলাম। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জ জের ধর্মপাশা ,শানবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ঘুষ ছাড়া পাস নয়,শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেওয়ার অভিযোগ

হ্যাপি টেকনোলজিস এর উদ্যোগে জমকালো আয়োজনে ৯ম পিঠা উৎসব অনুষ্ঠিত।। 

আপডেট সময় : 09:31:51 am, Tuesday, 30 January 2024