Dhaka , Tuesday, 8 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

হিলিতে লেবুর হালি ৮০ টাকা দুই দিনের ব্যবধানে দ্বিগুণ দাম, বিপাকে ক্রেতারা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:52:24 pm, Wednesday, 18 February 2026
  • 87 বার পড়া হয়েছে

ফারহান ইসলাম হিলি ও পাঁচবিবি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে হঠাৎ করেই লেবুর দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। মাত্র দুদিন আগেও যেখানে প্রতি হালি (৪টি) লেবু বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ টাকায়। হঠাৎ করে লেবুর দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সেই একই লেবু বিক্রি হচ্ছে ৮০ টাকা হালি দরে। অল্প সময়ের ব্যবধানে এমন মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ ও উদ্বেগ।
হিলি বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব দোকানেই একই দামে লেবু বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, সাম্প্রতিক সময়ে আমদানি কমে যাওয়ায় বাজারে সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। চাহিদার তুলনায় লেবুর পরিমাণ কম থাকায় পাইকারি বাজারেই দাম বেড়ে গেছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে।

হিলি বাজারের ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, আগে প্রতিদিন প্রচুর পরিমাণে লেবু বাজারে আসত। বর্তমানে আমদানি কমে যাওয়ায় পাইকারি বাজারেই দাম বেড়ে গেছে। ফলে বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ইচ্ছাকৃতভাবে দাম বাড়ানো হয় নি । সরবরাহ স্বাভাবিক হলেই দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরেক ক্রেতা মজিদ মিয়া বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এমনিতেই বেশি। লেবু প্রতিদিনের প্রয়োজনীয় উপকরণ, বিশেষ করে রমজান ও গরমের সময়। দাম নিয়ন্ত্রণে না থাকলে সাধারণ মানুষের কষ্ট আরও বাড়বে।
রমজান ঘনিয়ে আসায় লেবুর চাহিদা সাধারণত বৃদ্ধি পায়। ইফতারি ও বিভিন্ন খাবারে লেবু অপরিহার্য হওয়ায় এমন সময়ে হঠাৎ মূল্যবৃদ্ধি ক্রেতাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করেছে।

হিলি বাজারে লেবু কিনতে আসা আফরুজা বলেন, একদিন আগেও ৩০ টাকার মধ্যে এক হালি লেবু কিনেছেন, আজ সেটির দাম ৮০ টাকা যা সত্যিই অবাক করার মতো।

হাকিমপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা,অশোক বিক্রম চাকমা বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করছে। কোনো ব্যবসায়ী যদি অতিরিক্ত দামে পণ্য বিক্রি করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

তবে ব্যবসায়ীরা আশা করছেন, আমদানি ও সরবরাহ স্বাভাবিক হলে শিগগিরই লেবুর দাম কমে আসবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

হিলিতে লেবুর হালি ৮০ টাকা দুই দিনের ব্যবধানে দ্বিগুণ দাম, বিপাকে ক্রেতারা

আপডেট সময় : 06:52:24 pm, Wednesday, 18 February 2026