Dhaka , Saturday, 18 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শাজাহানপুর-এ শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা এই সংসদ জনগণের সংসদ,সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে :ডেপুটি স্পিকার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন (বিপিএ), চট্টগ্রাম শাখার কার্যনির্বাহী কমিটি গঠিত পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি ফুটবল উন্মাদনায় লালমনিরহাট: ৩নং ওয়ার্ডে শুরু হলো বর্ণাঢ্য টুর্নামেন্ট লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযান: গাঁজা ও ডিজেলসহ মালামাল জব্দ লালমনিরহাটে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন: অসুস্থতা দেখিয়ে দল থেকে পদত্যাগ সিদ্ধিরগঞ্জে হকারদের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ “লেসন ভিউ একাডেমি’র এসএসসি ও দাখিল পরীক্ষার্থী’র বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত” বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, দেশ ও জাতির কল্যাণে চাইলেন দোয়া রায়পুরে অবৈধ জ্বালানি তেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা ও ৩৫০ লিটার তেল জব্দ। জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও ছাত্রদলের উপহার। মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক:- মেয়র ডা. শাহাদাত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস উদযাপন

  • Reporter Name
  • আপডেট সময় : 11:09:37 pm, Sunday, 13 February 2022
  • 246 বার পড়া হয়েছে

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস উদযাপন

মনজিদ আলম শিমুল,

দিনাজপুর প্রতিনিধি।।

বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস-২০২২ উদযাপিত হয়েছে। কর্মস‚চির অংশ হিসেবে সকাল ৭ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, প্রশাসনিক ভবন ও সংশ্লিষ্ট অনুষদ সম‚হে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবি সম্বলিত ড্রপডাউন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। এরপর হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। পরবর্তীতে বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল কৃষিবিদের কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও কৃষিবিদ দিবস-২০২২ উপলক্ষ্যে বেলা ৩ টায় “বঙ্গবন্ধুর কৃষি দর্শন ও বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্প‚র্ণতা অর্জন” শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে উপস্থিত থেকে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. রওশন আরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডীন প্রফেসর ড. ফাহিমা খানম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. সাজ্জাত হোসেন সরকার, ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. তাহেরা ইয়াসমিন, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. একেএম রুহুল আমীন, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোঃ খালেদ হোসেন ও সংস্থাপন শাখার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ ফেরদৌস আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ দিবস-২০২২ উদযাপন কমিটির সদস্য সচিব এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ। তিনি তার বক্তব্যে ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি জাতির পিতা কর্তৃক কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা প্রদানের সময়ের বিস্তারিত পটভ‚মি তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মোঃ ইয়াছিন প্রধান।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুধাবন করেছিলেন কৃষির উন্নতিই হচ্ছে কৃষকের অর্থনৈতিক মুক্তি। কৃষকের অর্থনৈতিক মুক্তি মানেই বাংলাদেশের স্বাধীনতার স‚র্য হবে আরো প্রজ্বলিত। স্বাধীনতা পরবর্তী সময়ে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি কৃষিজ উৎপাদন বৃদ্ধির জন্য সবুজ বিপ্লবের ডাক দেন। কৃষির উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, উদ্যান উন্নয়ন বোর্ড, তুলা উন্নয়ন বোর্ড, বীজ প্রত্যয়ন সংস্থা, মৎস্য উন্নয়ন করপোরেশন ইত্যাদি। যার সুফল আমরা বর্তমানে পাচ্ছি। বঙ্গবন্ধু দেশ পুনর্গঠনের প্রথম পদক্ষেপ হিসেবে গিয়েছিলেন কৃষকের কাছে। বঙ্গবন্ধু গভীর চিত্তে উপলব্ধি করতেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন কৃষি ও কৃষকের সামগ্রিক উন্নতি। আর এজন্য ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা প্রদান করেছিলেন। কৃষির প্রতি মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করতে তাঁর এই ঘোষণা কৃষিবিদরা আজীবন শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি তার বক্তব্যে তৎকালীন ও বর্তমান বাংলাদেশের কৃষিজ উৎপাদন বৃদ্ধির বিস্তারিত চিত্র তুলে ধরেন।
আলোচনা সভায় শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ জুম অ্যাপের মাধ্যমে যুক্ত ছিলেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শাজাহানপুর-এ শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস উদযাপন

আপডেট সময় : 11:09:37 pm, Sunday, 13 February 2022