Dhaka , Thursday, 23 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু মধুপুর পৌরবাসীর দুর্ভোগ কমাতে নিরলস ভাবে কাজ করছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে পাইপলাইন ও কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: তিন ফার্মেসিকে ৩৮ হাজার টাকা জরিমানা ১৮ জনের সমস্যা শুনে ডিসি ‘র তাৎক্ষণিক নির্দেশনা; অসহায়দের আর্থিক সহায়তা, ২১ পরিবার পেল ত্রাণ ৫০ লাখ টাকা জলে, এক মাসেই ধসে গেল রাস্তা, অবরুদ্ধ ৫ গ্রামের মানুষ শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে আড়াইহাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা রাঙামাটিতে বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা বিভাগের রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ হৃদয় তরুয়াকে স্মরণে চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে চবিতে ফুটসাল টুর্নামেন্ট বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা রায়পুরে অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যে সয়লাব, ঝুঁকিতে কোমলমতি শিশুরা। নরসিংদীতে অনিয়মের দায়ে দুইটি হাসপাতালকে জরিমানা নারায়ণগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের নিরাপত্তার দাবি রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ ‎​হরিপুরে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায়- মুচলেকায় মুক্তি অভিযুক্ত রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে:- সালাউদ্দীন আলী পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ রায়পুরে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ।

হত্যা মামলার স্বাক্ষী হওয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম- এলাকাবাসীর মানববন্ধন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:50:42 am, Saturday, 24 August 2024
  • 101 বার পড়া হয়েছে

বাঁশখালীর গন্ডামারা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দুই নিরাপত্তার কর্মী নিহত।।

শরীয়তপুর প্রতিনিধি।।
   
শরীয়তপুরের জাজিরায় মোঃ জুলফিকার আলী নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার -২৪ আগষ্ট- সকালে উপজেলার নাওডোবা ইউনিয়নের সিকদার মার্কেট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও গ্রামের নারীশিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার অন্তত তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ইউপি সদস্য মোঃ জুলফিকার আলীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় জলিল গোমস্তার ছেলে ফারুক গোমস্তা- আলাউদ্দিন গোমস্তার ছেলে কাউসার গোমস্তা- সালাম গোমস্তা- ফারুক মাদবরসহ সন্ত্রাসী বাহিনীরা ইউপি সদস্য মোঃ জুলফিকার আলী মুন্সীকে বাজার থেকে বাড়ী যাওয়ার পথে সড়ক রোধ করে কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টা করে। তারা বলেন- আমরা বর্তমান সরকারের কাছে দাবী জানাচ্ছি একজন জনপ্রতিনিধিকে মেরে ফেলার উদ্দেশ্যে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
আহত ইউপি সদস্যের স্ত্রী লাবনী আক্তার বলেন, আমার স্বামীর উপরে যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের কঠিন শাস্তির দাবী জানাচ্ছি। আমি বর্তমান সরকারের হস্তক্ষেপ কামনা করি।
উল্লেখ্য- কয়েক বছর আগে নাওডোবা ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাদবর ও ফরহাদ মল্লিককে কুপিয়ে হত্যা করে স্থানীয় জলিল গোমস্তাসহ তাদের সন্ত্রাসী বাহিনী। ঐ হত্যা মামলার সাক্ষী ছিলেন ইউপি সদস্য জুলফিকার আলী। এ নিয়ে মামলার আসামীরা তাকে দীর্ঘদিন যাবৎ হুমকি দিয়ে আসছে যাতে সে তাদের বিরুদ্ধে আদালতে সাক্ষী না দেয়। তবে ইউপি সদস্য তাদের হুমকিতে ভয় না পেয়ে গত ২১ আগষ্ট ঐ হত্যা মামলার সাক্ষী দেওয়ার কথা বলে। তারই ধারাবাহিতায় গত ৮ আগষ্ট ইউপি সদস্য জুলফিকার আলী ও তার ভাগিনা মোজাম্মেল মাদবর মোটরসাইকেল যোগে নাওডোবা বাজার থেকে বাড়িতে যাওয়ার পথিমধ্যে দুর্বৃত্তরা মেম্বার মোঃ জুলফিকার আলীকে রাস্তা রোধ করে কুপিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা করে। এসময় তার ভাগিনা মোজাম্মেল মাদবর বাধা দিতে গেলে তাকেও মারধর করেন তারা। এতে তিনি কিছুটা আহত হন।
পরে জুলফিকার আলীকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ -ঢামেক- হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। জুলফিকার আলী বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। 
এ ঘটনায় আহত ইউপি সদস্যের ভাই আলমগীর মুন্সী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ ৫- ৬ জনকে অজ্ঞাত আসামী করে পদ্মাসেতু দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ শেখ শরিফুল আলম  বলেন- ইউপি সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

হত্যা মামলার স্বাক্ষী হওয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম- এলাকাবাসীর মানববন্ধন।।

আপডেট সময় : 11:50:42 am, Saturday, 24 August 2024