Dhaka , Wednesday, 29 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার। মানুষের সেবা করার জন্য বিএনপি ক্ষমতায় আসছে-এমপি খোকন তালুকদার সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ, প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক বিধ্বস্ত মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত চলন্ত স্ক্র্যাপবাহী লরিতে আগুন, এক ঘণ্টা যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জুলাই শহীদদের স্বজনদের সঙ্গে সিএমপি’র মতবিনিময় সভা মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল’:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রামগঞ্জে সরকারি কোষাগারে টাকা ফেরত দিলেন ইউএন সৌদি আরবে নিহত দুই ভাইয়ের দাফন সম্পন্ন ২৮ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ সিডি’র, ১৪ হাজার বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করলেন চেয়ারম্যান চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে টীম স্প্ল্যাশ, পুনর্বাসনে কাজ করছেন অন্যের ব্যথা বুঝতে না পারলে সুস্থ সমাজ গড়া সম্ভব নয়: ডিসি জাহিদ হারায়ে খুঁজি রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১ সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল, দ্রুত সংস্কারের দাবি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ৮ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মাদ হোসেন গ্রেফতার মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম চায়না অর্থায়নে নির্মিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বায়েজিদ বোস্তামী থানার অভিযানে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ চিহিৃত সন্ত্রাসী ডেভিড ইমন’র ২ সহযোগী গ্রেফতার চট্টগ্রামের ‎আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সেই সড়কের মেরামতের কাজ শুরু

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:17:04 am, Tuesday, 7 May 2024
  • 250 বার পড়া হয়েছে

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন।।

ইবি প্রতিনিধি ।।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আমেরিকার বিশ্ববিদ্যালয়সমূহে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে বাংলাদেশের পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্রতিবাদী লেখা সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করতে দেখা যায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের সাথে আমরা একাত্মতা পোষণ করছি। আমরা শিক্ষার্থী সমাজ অবৈধ জঙ্গিবাদী ইসরায়েল রাষ্ট্রের বিপক্ষে অবস্থান করছি। তাওহীদের ও ঈমানের চেতনা নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের অন্তরে যে আগুন জ্বলছে, ফিলিস্তিনকে মুক্ত না করা পর্যন্ত এই আগুন নিভবে না। অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলী বর্বর হত্যাকাণ্ড বন্ধের দাবি করছি।

শিক্ষার্থীরা আরও বলেন, জাতিসংঘ ও বিশ্ব নেতারা ইউক্রেনের হত্যাকান্ডের বিষয়ে সরব হলেও ফিলিস্তিনে চলমান হত্যাকান্ডের বিষয়ে নিশ্চুপ হয়ে আছে। তারা বারবার আশার কথা বললেও কোন পদক্ষেপ নিচ্ছে না। জাতিসংঘ এবং আমেরিকা কখনও মানবতার বন্ধু হতে পারে না। তারা মানবতার দুশমন। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ থেকে শিক্ষার্থীদের গ্রেফতার করার মধ্য দিয়ে বিষয়টি সকলের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। অনতিবিলম্বে এই অন্যায় হত্যাকান্ড বন্ধ করতে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান করছি। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য যা যা করা দরকার তার সব করতে হবে।

এছাড়া মানববন্ধন বক্তারা ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন। যারা ইসরায়েলি পণ্য বেচাকেনা করবে তাদেরকেও সামাজিকভাবে বয়কট করার ঘোষণা দেন তারা। পাশাপাশি চলমান এই ছাত্র আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মসূচি পালনের জন্য বাংলাদেশ ছাত্রলীগকে শুভেচ্ছাও জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন।।

আপডেট সময় : 10:17:04 am, Tuesday, 7 May 2024