Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বর্ণপদক অর্জনের পর আন্তর্জাতিক মঞ্চে “DEMON 71” টিম, মালয়েশিয়ায় অংশ নিতে যাচ্ছে জাতীয় বিজয়ী দল

  • Reporter Name
  • আপডেট সময় : 10:52:02 am, Monday, 11 May 2026
  • 172 বার পড়া হয়েছে

রাশেদ আহমেদ, সিলেট,

Dreams of Bangladesh (DOB) আয়োজিত “8th World Invention Competition and Exhibition (WICE) 2026”-এর বাংলাদেশ জাতীয় পর্বে স্বর্ণপদক অর্জন করেছে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ (ASCGC)-এর উদ্ভাবনী দল “DEMON 71”।

গত ৯ মে ২০২৬ তারিখে ঢাকার Northern University Bangladesh-এ অনুষ্ঠিত দিনব্যাপী প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে কলেজ ক্যাটাগরির IoT and Robotics বিভাগের “Project Display” সেগমেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি গোল্ড মেডেল অর্জন করে।

দলের সদস্যরা হলেন মোঃ তারেক আহমেদ তানভীর, তারিকুর রহমান ও মেহেদী হাসান সানি। তাদের প্রকল্প বাস্তবায়নে Zantech Team কারিগরি সহায়তা ও mentorship প্রদান করে। মেন্টর হিসেবে মিনজাব ছাহাম দায়িত্ব পালন করেন এবং হানা সুলতান চৌধুরী জাফির দিকনির্দেশনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা, গবেষণাধর্মী উপস্থাপনা ও দক্ষ প্রকল্প প্রদর্শনের মাধ্যমে বিচারকদের মন জয় করে “DEMON 71” টিম জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত Prize Giving Ceremony-তে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য, Northern University Bangladesh-এর উপাচার্য, উপ-উপাচার্য, BRAC-এর চেয়ারপারসন ড. কায়কোবাদসহ শিক্ষা ও প্রযুক্তি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়া Dreams of Bangladesh (DOB)-এর সভাপতি, সিইও, প্রতিষ্ঠাতা ও আয়োজক কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

জাতীয় পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতায় “DEMON 71” টিম এখন International Young Scientists Association (IYSA) আয়োজিত মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। সেখানে তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।

এই অর্জনে কলেজ প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সাফল্য দেশের তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে আরও উৎসাহিত করবে।

“DEMON 71” টিমকে কলেজ প্রশাসন ও সংশ্লিষ্টরা আন্তরিক অভিনন্দন জানিয়েছে এবং আন্তর্জাতিক পর্বে তাদের আরও সাফল্য কামনা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

স্বর্ণপদক অর্জনের পর আন্তর্জাতিক মঞ্চে “DEMON 71” টিম, মালয়েশিয়ায় অংশ নিতে যাচ্ছে জাতীয় বিজয়ী দল

আপডেট সময় : 10:52:02 am, Monday, 11 May 2026