Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি!

  • Reporter Name
  • আপডেট সময় : 03:33:17 pm, Thursday, 9 July 2026
  • 102 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে ভক্তদের প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়। এই দুই ফুটবল মহাতারকার সমর্থকদের মতোই সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিডও রোনালদোর একনিষ্ঠ ভক্ত। তাই মেসির বিপক্ষে অবস্থান নেওয়া যেন তার পুরোনো অভ্যাস। এবার বিশ্বকাপের মঞ্চেও সেই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটালেন তিনি।

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার শেষ ষোলোর ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন স্পিড। ম্যাচের শুরুতে মিশর গোল করলে উচ্ছ্বাসে মেতে ওঠেন তিনি। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে মেসির পেনাল্টির সময় তার আচরণ।

ম্যাচের ১৫ মিনিটে গোল হজমের পর ১৯তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরার সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু মেসির নেওয়া শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবের।

ঠিক সেই মুহূর্তেই গোলপোস্টের পেছন থেকে উচ্চস্বরে চিৎকার ও অদ্ভুত অঙ্গভঙ্গি করতে দেখা যায় আইশোস্পিডকে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি মেসির মনোযোগ নষ্ট করার উদ্দেশ্যে নানা ধরনের শব্দ করছেন।

মেসি পেনাল্টি মিস করার পর বিস্মিত হওয়ার ভঙ্গিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন স্পিড। পরে নিজের ভিডিওতে তিনি বলেন, “এটা কি সত্যিই কাজ করেছে? আমি কি সত্যিই মেসির মনোযোগ নষ্ট করেছি?”—এমন মন্তব্যের পরই সামাজিকমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।

তবে স্পিডের এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই যে তার আচরণের কারণেই মেসি পেনাল্টি মিস করেছিলেন। বরং অনেকের মতে, এটি ছিল ম্যাচ-পরবর্তী তার স্বভাবসুলভ বিনোদনমূলক প্রতিক্রিয়া। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকদের বড় একটি অংশ তার আচরণকে অসৌজন্যমূলক বলে সমালোচনা করেছেন।

মজার বিষয় হলো, চলতি বিশ্বকাপে স্পিড যেসব দলকে সমর্থন দিয়েছেন, তাদের বেশির ভাগই শেষ পর্যন্ত বিদায় নিয়েছে। আর্জেন্টিনার বিপক্ষে তিনি কেপ ভার্দে ও মিশরের সমর্থন করলেও দুই দলই হেরেছে।

শুধু তাই নয়, ব্রাজিলের সমর্থক হয়ে মাঠে উপস্থিত থাকার দিন বিশ্বকাপ থেকে বিদায় নেয় সেলেসাওরা। আবার প্রিয় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে সমর্থন জানাতে গ্যালারিতে থাকা ম্যাচেই পর্তুগালও টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে যে ম্যাচে স্পিড মাঠে ছিলেন না, সেই ম্যাচে জয় পেয়েছিল পর্তুগাল।

ফলে অনেক সমর্থক মজার ছলে বলছেন, স্পিড যে দলের সমর্থনে গ্যালারিতে থাকেন, সেই দলের জন্য যেন তা শুভ লক্ষণ নয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি!

আপডেট সময় : 03:33:17 pm, Thursday, 9 July 2026