Dhaka , Tuesday, 30 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন খুনিয়াপালংয়ের ছাদিরকাঠার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী, দুর্ভোগে পথচারীরা

সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে কক্সবাজার ভ্রমন করল ‘দুর্বার তারুণ্য ফাউন্ডেশন

  • Reporter Name
  • আপডেট সময় : 01:29:23 pm, Monday, 27 January 2025
  • 106 বার পড়া হয়েছে

সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে কক্সবাজার ভ্রমন করল ‘দুর্বার তারুণ্য ফাউন্ডেশন

শওকত আলম, কক্সবাজার

দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে ‘সবাই দেখবে কক্সবাজার’ শীর্ষক ২ রাত ৩ দিনের জন্য এক ব্যতিক্রমী কক্সবাজার ভ্রমন আয়োজন করেছে সামাজিক সংগঠন দুর্বার তারুণ্য ফাউন্ডেশন।

শনিবার -২৫ জানুয়ারি- ঢাকা- চট্টগ্রাম- খুলনা ও রংপুর থেকে বাসযোগে দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও এতিম শিশুদের কক্সবাজার ভ্রমনের উদ্দেশ্যে আনা হয়। তাদের আসা-যাওয়া, থাকা-খাওয়ার সব খরচ বহন করেছে দুর্বার তারুণ্য ফাউন্ডেশন। এসময় কক্সবাজারে শিশুরা আনন্দে উচ্ছ্বাসে আল্পুত হয়ে যায়।

ভ্রমনের দ্বিতীয় দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিক সোহাগ আরেফিন ও আবু আদিলের উপস্থাপনায় দুর্বার তারুণ্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি উদ্ধোধন করেন অগ্রগামী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক মজনু।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, দুর্বার তারুণ্য ফাউন্ডেশন আজ যা করে দেখিয়েছে তা মানবিক কাজে অবিশ্বাস্য একটি বিষয়। তারা আজ চমৎকার একটি আয়োজন করেছে। আমি বিভিন্ন সময় নানা সামাজিক কাজে নিজেকে যুক্ত রাখি। এই আয়োজন ব্যতিক্রমী হওয়ায় অবশ্যই প্রশংসার দাবিদার। দুর্বার তারুণ্য ফাউন্ডেশন এর সাথে যেকোন কাজে ভবিষ্যতে আমি আছি। মানবিক কাজে নিদারুণ দৃষ্টান্ত তারা স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি।

আয়োজকদের পক্ষে দুর্বার তারুণ্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ বলেন, এই প্রজেক্ট এর মাধ্যমে আমি সমাজকে একটি বার্তা দিতে চেয়েছি। আমরা তো কেবল একটি পথ দেখিয়ে গেলাম। কক্সবাজারে কেউ যদি পারিবারিকভাবে ঘুরতে আসেন, তাহলে বাসার বুয়া, দারোয়ান ও ড্রাইভারদের নিয়ে আসবেন। গ্রুপভিত্তিক আসলে সাধ্য অনুযায়ী ৫/১০ জন সুবিধাবঞ্চিত বা এতিম শিশু নিয়ে আসবেন। এই কাজটুকু করলে আত্মিক একটি শান্তি আপনারা অনুভব করবেন।

উদ্ভোধনী বক্তব্যে মো. গোলাম ফারুক মজনু বলেন, সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে এর আগে এরকম অনুষ্ঠান আগে আর কোন আয়োজন হয়েছে বলে আমার জানা নেই। আজ দুর্বার তারুণ্য ফাউন্ডেশন এর এমন মহতী উদ্যোগে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের সবারই উচিৎ এমন কাজে সংশ্লিষ্ট হওয়া। এই শিশুরাই তো আগামীর ভবিষ্যৎ। সমুদ্রের বিশালতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ বিনির্মানে অগ্রাণী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী পিপিএম, বিশিষ্ট সাংবাদিক মো. মাসুদ, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারাপরিদর্শক আঁখি সুলতানা, কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ আবুল কালাম আজাদ, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈশাসহ দেশ বরেণ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী

সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে কক্সবাজার ভ্রমন করল ‘দুর্বার তারুণ্য ফাউন্ডেশন

আপডেট সময় : 01:29:23 pm, Monday, 27 January 2025