Dhaka , Monday, 15 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

সুবর্ণচরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শপথ

  • Reporter Name
  • আপডেট সময় : 11:21:54 pm, Monday, 6 December 2021
  • 235 বার পড়া হয়েছে

সুবর্ণচরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শপথ

নোয়াখালী প্রতিনিধি।।

আবহাওয়ার বৈরিতা উপেক্ষা করে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শপথ নিয়েছেন নারী-পুরুষ, তরুণ, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ সুবর্ণচরের তিন শতাধিক মানুষ।

বিশ্বব্যাপী চলমান কর্মসূচি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষের অংশ হিসেবে সোমবার সুবর্ণচর পাংখার বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এক উন্মুক্ত সংলাপ আয়োজিত হয়। উন্নয়ন সংগঠন পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক-প্রান, নিজেরা করি, বন্ধন’র যৌথ উদ্যোগে একশনএইড বাংলাদেশ ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় ‘নারীর প্রতি সহিংসতা বন্ধে উন্মুক্ত সংলাপ’ শীর্ষক এই সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠনে সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা চৌধুরী, চর জব্বার থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, পাংখার বাজার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আক্তার হোসেন বাবুল প্রমূখ অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এর প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ।
নারীর প্রতি চলমান সহিংসতার কারণ, করণীয় ও প্রতিকার বিষয়ে অংশগ্রহণকারী ও অতিথিদের মধ্যে নানা প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারীরা বলেন, এখানে নারীর প্রতি সহিংসতার মূল বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে যৌতুক, বাল্যবিয়ে। প্রায়শই দেখা যায়, জন্ম নিবন্ধনের ক্ষেত্রে বয়স নিয়ে মিথ্যে রেজিস্ট্রেশন হয়।

চলমান করোনা মহামারীতে এখানে বাল্যবিয়ের ঘটনা আশংকাজনকভাবে বেড়েছে। অনেক সময় প্রশাসনের সহায়তায় বিয়ের আয়োজন বন্ধ করা গেলেও কোর্টে গিয়ে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

তারা বলেন এই অঞ্চলে এক ধরণের নয়, অনেক ধরণের নিপীড়নও আছে যা অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক। এগুলো নিয়ে প্রশ্ন তোলা এখন সময়ের দাবি।

মামলার দীর্ঘসূত্রিতার কারণে অনেক নারীরা মামলা করতে চান না। ফলে অনেকেই আইনি সহায়তা নেয়া থেকে পিছিয়ে যান।

তারা আরো বলেন, ‘নারীর প্রতি কোনো রকমের সহিংসতা হলে আমরা এলাকার মুরুব্বিদের কাছে যাই। তারা আইনি সহায়তা নিতে বললে পরে দেখা যায় কোনো তদন্তে এলাকার কেউ কথা বলেন না। এক্ষেত্রে আরো জটিলতা তৈরি হয়’।

বক্তাগণ বলেন, নারীদের জন্য প্রধান বাধা তৈরি করে সমাজ- নারীদের আসলে কোনো কথা বলতে দেয়া হয়না। সহিংসতা, নিপীড়নের কথা বলতে গেলে আবারো নিপীড়নের শিকার হতে হয়, এই সহিংসতার তীব্রতা প্রথমবারের চেয়েও বেশী হয় কখনো কখনো। সকল ধরণের সহিংসতা বন্ধ করতে আমাদের পারিবারিক শিক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।

সুবর্ণচর উপজেলার দুই শতাধিক নারী পুরুষ, তরুণ, নাগরিক সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, নোয়াখালীতে কর্মরত উন্নয়ন সংগঠন এনআরডিএস, সাগরিকা, দ্বীপ উন্নয়ন সংস্থা, এসো গড়ি উন্নয়ন সংস্থা, প্রচেষ্টা নারী উন্নয়ন মেলা, এফপিএবি, নোয়াখালী নারী অধিকার জোট, গান্ধী আশ্রম ট্রাস্ট, এসডিপি, পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, দুর্যোগকালীন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ প্লাটফর্ম-প্রতিবাদ করি, প্রতিরোধ গড়ি এই এয়োজনে সহউদ্যোক্তা হিসেবে অংশ নেয়।
জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ব্যক্তিগত এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথের মধ্যদিয়ে এই আয়োজন সমাপ্ত হয়।
প্রসঙ্গত: বিগত বছরগুলোতে নারীর প্রতি বিভিন্ন সময়ে সহিংসতার ঘটনায় সুবর্ণচর উল্লেখযোগ্য সংখ্যকবার আলোচনায় এসেছে। নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গী বদলে দিতে এবং সহিংসতামুক্ত সংস্কৃতিচর্চা তৈরি ক্যাম্পেইনের অংশ হিসেবে ২০১৯ এবং ২০২০ সালেও পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশান নেটওয়ার্ক-প্রানের আয়োজনে সুবর্ণচরে বহুপাক্ষিক সংলাপ আয়োজিত হয়।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

সুবর্ণচরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শপথ

আপডেট সময় : 11:21:54 pm, Monday, 6 December 2021