Dhaka , Tuesday, 4 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বোচাগঞ্জ ও বিরল সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডল, দেশি মদ ও মোটরসাইকেল জব্দ; আটক ২ প্রাণ দেবে তারুণ্য, ভুগবে পরিবার, সুবিধা নেবে এলিট শ্রেণি: আসিফ ৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন নেইমার শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় ৬ জনের ‍মৃত্যু অর্থবছরের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা বাড়তি বিদ্যুৎ বিল বিতর্ক, যা বললেন তাসনিম জারা প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ডিসি ফরিদা ‘আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে, বিশ্বজয়ের স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে হবে’: মেয়র ডা. শাহাদাত হোসেন রায়পুরায় প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুই কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজীর দখল থেকে মাদ্রাসার জমি দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর তৈমূরের স্বারকলিপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা কর্মকর্তার হলো উচিৎ শিক্ষা। নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার চবিতে দুই দিনব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর দুর্গাপুরে ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পাইকগাছায় প্রশাসনের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সুপ্রিম কোর্ট নির্বাচনে ইবির পরিচয়ই বেশি দিতে হয়েছে  -শাহ মনজুরুল হক।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:34:50 pm, Saturday, 18 May 2024
  • 130 বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্ট নির্বাচনে ইবির পরিচয়ই বেশি দিতে হয়েছে  -শাহ মনজুরুল হক।।

ইবি প্রতিনিধি।।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ মনজুরুল হক বলেন, আমি যখন আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত তখন আমার চলাফেরা, আর্গুমেন্ট দেখে কেউ জানতোনা আমি ইবির ছাত্র, সবাই মনে করতো আমি হয়তো অনেক বড় জায়গা থেকে এসেছি। কিন্তু সুপ্রিম কোর্ট বারের নির্বাচনের সময় আমাকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিচয়ই সবচেয়ে বেশি দিতে হয়েছে। এই পরিচয়ই আমার নির্বাচিত হওয়ার পথকে সহজ করেছে। আপনাদের সহযোগিতা না থাকলে আমার এই সফলতা অর্জন করা কখনও সম্ভব হতো না।

শনিবার (১৮ মে) বেলা ১২টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মকর্তা সমিতির আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহ মনজুরুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিচিতি একটা মানুষের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠার শেষে জীবন পর্যন্ত থাকবে। বিশ্ববিদ্যালয়কে ধারন করা একটা মানুষে নৈতিক দায়িত্ব ও কর্তব্য। বিশ্ববিদ্যালয়ের কারনেই একটা মানুষ বড় পরিচিতি লাভ করতে পারে। আমরা যারা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করি আমাদের উচিত বিশ্ববিদ্যালয়ের সুনাম, গৌরব, সার্বিক পরিস্থিতি সবার সামনে সুন্দরভাবে উপস্থাপন করা। আমরা যখন বিশ্ববিদ্যালয়কে এভাবে উপস্থাপন করতে পারি তখন বিশ্ববিদ্যালয় তার ঐতিহ্য, গৌরব, কর্মক্ষমতা, কর্মদক্ষতা প্রতিষ্ঠিত করতে পারে।

তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মুল শক্তি যদি হয় রাজনীতিবিদরা তাহলে এর দ্বিতীয় শক্তি হবে বিশ্ববিদ্যালয় এবং এর শিক্ষক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকে যদি স্মার্ট বাংলাদেশ গড়ার লোক তৈরি করে দেয়া না হয় তাহলে এই স্বপ্ন বাস্তবায়ন একটু কঠিন হবে। আমাদের সকলকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন ধারন করতে হবে।

এসময় অনুষ্ঠানে ইবি কর্মকর্তা সমিতির সভাপতি দেওয়ান টিপু সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুল সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ডেপুটি এ্যাটর্নি জেনারেল অ্যাড. কে. এম মাসুদ রুমী এবং এ্যাড. বি. এম. আব্দুর রাফেল। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ ড. শাহজাহান আলম সাজু।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ মনজুরুল হক ও কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা আনছারী। এছাড়া ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, কর্মকর্তা সমিতির সাবেক সভাপতি এ.টি.এম এমদাদুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট।

এর আগে অনুষ্ঠানের পূর্বে বেলা ১১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‍্যালে শ্রদ্ধা নিবেদন করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে অ্যাটর্নি জেনারেলকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে ৩টি গাছের চারা রোপণ করেন আমন্ত্রিত অতিথিরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বোচাগঞ্জ ও বিরল সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডল, দেশি মদ ও মোটরসাইকেল জব্দ; আটক ২

সুপ্রিম কোর্ট নির্বাচনে ইবির পরিচয়ই বেশি দিতে হয়েছে  -শাহ মনজুরুল হক।।

আপডেট সময় : 12:34:50 pm, Saturday, 18 May 2024