Dhaka , Wednesday, 28 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে জামায়াত ইসলাম ধর্ষণ,মাদক ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন – এমপি খোকন তালুকদার ‎গাইবান্ধায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর নেত্রকোনার পূর্বধলা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট—সিসিটিভিতে নেই ফুটেজ মতলব উত্তরে মেঘনা নদীতে ৬৪০ মিটার অবৈধ চায়না চাই জব্দ, আটক ৮ কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ মতলব উত্তরে এমপি জালাল উদ্দীনের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে এসআরবি-১৫-এর অভিযান, ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার সময়ের দাবি: সিআরএফ সভাপতি চট্টগ্রামে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধারকৃত হারানো ১০৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করলেন পুলিশ সুপার বরিশালে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক: প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি এবং বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে গুরুত্বারোপ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা ও কেক কেটে উৎসবমুখর আয়োজন। সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে আগুন, দুই গাভীর মৃত্যু নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ পাইকগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; চার ফার্মেসিকে জরিমানা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ ​দিনাজপুরে বিজিবির অভিযান বিরল সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

সুন্দরগঞ্জে রাস্তায় বাঁশের বেড়া ২৩ দিন ধরে অবরুদ্ধ ৪ পরিবার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:51:29 am, Wednesday, 20 March 2024
  • 198 বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জে রাস্তায় বাঁশের বেড়া ২৩ দিন ধরে অবরুদ্ধ ৪ পরিবার।।

হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা-প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রাস্তায় বাঁশের বেড়া দিয়ে ৪ পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। ওই ৪ পরিবার গত ২৩ দিন ধরে মানবেতর জীবনযাপন করছে। রাস্তা বন্ধ করার কারণে ৪ পরিবার দুর্ভোগ পোহাচ্ছে। ফলে পরিবার চলাচলে বাঁধা হয়ে দাঁড়িয়েছে বাঁশের বেড়া। এনিয়ে থানা লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। বিষয়টি সমাধানে থানা অফিসার ইনচার্জ হস্তক্ষেপ কামনা করেছে অবরুদ্ধ পরিবারসহ ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে ও ভুক্তভোগীরা জানা যায়, ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামে আব্দুল হামিদের ছেলে আশরাফুল ইসলাম বলেন, আমাদের বসত বাড়ির উত্তর পার্শ্বের পৈত্রিক সম্পত্তির উপর রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে আমরা বাড়িতে চলাচল করি । আমাদের বসত বাড়িতে চলাচলের একমাত্র রাস্তাটি অহেতুক পূর্ব শত্রুতার জের ধরে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। তিনি আরও বলেন, গত ২৩ ফেব্রুয়ারি আমার বসত বাড়ির উত্তর পার্শ্বে বাড়িতে চলাচলের রাস্তায় বেড়া দেয়। এসময় আমরা তাদের বাধা নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে এবং মারধর করিতে উদ্যত হয়। তারা এও বলে যে, রাস্তা দিয়া চলাচল করলে আমাদেরকে খুন করে ফেলবে। এমতাবস্থায় অনেক দুর্ভোগ ও আতঙ্কে রয়েছি। আমাদের ছেলে মেয়েরা এখন পড়াশোনা করতেও বের হতে পারছে না।’
এঘটনায় অভিযুক্তরা হলেন, একই গ্রামের মৃত মনির উদ্দীনের ছেলে নওয়াব আলী ও নয়া মিয়া, মৃত কফিল উদ্দীনের ছেলে আনছার আলী এবং নওয়াব আলীর ছেলে মেহেদী হাসান।
ভুক্তভোগী আশরাফুল ইসলাম বলেন, আমরাও এই রাস্তা দিয়ে দীর্ঘ ২০ বছর থেকে চলাচল করি। রাস্তায় বাঁশের বেড়া দিয়ে আটকানোর কারণে আমরা এখন ধান ক্ষেত দিয়ে আসা-যাওয়া করি। এছাড়াও আমি ভ্যান চালিয়ে জীবিকা নিবাহ করি। ২৩ দিন থেকে অটো ভ্যান গাড়ি বাড়িতে এনে চার্জ দিতে পারি না। তাই আমার পরিবারসহ  অনেক কষ্টে দিনাতিপাত করছি।
এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে নওয়াব আলী বলেন, ‘তাঁরা আগে আমাদের জায়গা দিয়ে চলাচল করিতো। কিন্তু আমরা আর আমাদের জায়গা দিয়ে চলাচল করিতে দেবো না। 
ছাপড়হাটী ইউপি চেয়ারম্যান কনক কুমার গোস্বামী বলেন, ‘পরিবারকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি আমি শুনেছি। এটি আসলে তাদের জমি সংক্রান্ত বিরোধ। উভয়পক্ষকে নিয়ে বেশ কয়েকবার আমি মীমাংসা করার চেষ্টা করেছি। কিন্তু কোন পক্ষই সমঝোতায় আসেনি।’
থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। যাতায়াতের পথ বন্ধ করে রাখা যাবে না। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

সুন্দরগঞ্জে রাস্তায় বাঁশের বেড়া ২৩ দিন ধরে অবরুদ্ধ ৪ পরিবার।।

আপডেট সময় : 08:51:29 am, Wednesday, 20 March 2024