Dhaka , Tuesday, 21 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মেঘনা নদীতে নিখোঁজের দুই দিন পর স্কুল ছাএের মরদেহ উদ্ধার শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে ‘এক্সক্লুসিভ লিংকডইন সেশন’ অনুষ্ঠিত জিয়াউল আহসানের রূপগঞ্জের জলসিঁড়ির ৮তলা বাড়িতে দুদকের অভিযান পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ শিশু আয়নী হত্যা মামলার রায়ে একমাত্র আসামী রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন নগরের যানজট কমাতে হাসপাতালগুলোর নকশা ও পার্কিংয়ে কড়া নজর সিডিএ’র চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ওআইসি দেশগুলোর উদ্যোগে ১০০০ দুর্গতের মাঝে ত্রাণ বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন জনগণই দেশের প্রকৃত মালিক, আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সীতাকুণ্ডে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার পথে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে STP Association-এর প্রতিবাদ পূবাইলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সরাইলে জিহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ চায়না জাল ধ্বংস রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করা হবে:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি পাইকগাছায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা পাইকগাছায় ৪ লাখ প্রাকৃতিক উৎসের চিংড়ি পিএল জব্দ; নদীতে অবমুক্ত পাইকগাছায় কুটির শিল্পের সাফল্যের গল্প: মাদুর বুনে স্বাবলম্বী গ্রামের অর্ধেক মানুষ বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় কনসার্ট, মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান ইয়ামালকে নিয়ে স্বস্তির খবর জানাল স্পেন কুয়েতে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা হালাল সনদ পেতে ঘুষ ও অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ ব্যবসায়ীদের জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, ফ্রি চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে: আমিনুল হক রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রেমিট্যান্স কার্যক্রমের নেতৃত্বে শাহ ইউসুফকে নিয়োগ দিল বৈশ্বিক ফিনটেক প্রতিষ্ঠান লেমফাই রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে \ বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি মধুপুরে গোসল করতে গিয়ে আদিবাসী যুবকের মৃত্যু

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:09:31 am, Thursday, 27 June 2024
  • 109 বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩।।

হযরত বেল্লাল
   
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
   
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। 
বুধবার সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নজরুল ইসলাম -৪৫- নুরজাহান বেগম -৩০-ও সুফিয়া বেগম -৩২-।
বৃহস্পতিবার সকালে আহতদের মধ্যে নজরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা করেন। বর্তমানে নজরুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করার পর থেকে আসামীরা বাদীর পরিবারকে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়- উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন থেকে মোজাহার আলীর পরিবারের সাথে স্থানীয় হানিফ মন্ডলের পরিবারের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। জমিটি নিয়ে ইউনিয়ন পরিষদে মিটিং হওয়ার কথা ছিল কিন্তু প্রতিপক্ষ সেই মিটিংয়ে উপস্থিত হননি।
এরইমধ্যে বুধবার সকাল ১০টায় হানিফ মন্ডল দেশীয় অস্ত্রসস্ত্রসহ তার লোকজন নিয়ে বাড়ির সীমানায় থাকা সুপারী, জাম্বুরা, মেহগনিসহ ২৫টি গাছ কেটে ফেলে। এছাড়াও সীমানায় থাকা টয়লেট ও বাউন্ডারি ভাংচুর করে। 
মোজাহার আলী ও তার পরিবারের লোকজন তাদের এ অন‍্যায় কাজের বাঁধা দিতে আসলে বিবাদীগণ আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং অকথ‍্য ভাষায় গালিগালাজ করে প্রাণ নাশের হুমকি দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় মোজাহার আলীর স্ত্রী নুরজাহান বেগমের গলায় থাকা ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তাদের চিৎকারের এলাকার লোকজন এগিয়ে আসে এবং রক্তাক্ত জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।
গাছ- টয়লেট ও বাউন্ডারি ভাংচুর এবং স্বর্ণের চেইন বাবদ আহতদের পরিবারের  ১ লক্ষ ৪৫ হাজার টাকার ক্ষতি সাধন হয়।
এ ঘটনায় মোজাহার আলী -৩৯- বাদী হয়ে ওই গ্রামের মৃত কাবিল মন্ডলের ছেলে হানিফ মন্ডলসহ ৭ জনের নাম উল্লেখ পূর্বক আরো ৭- ৮ অজ্ঞাত ব‍্যক্তির  বিরুদ্ধে থানায় একটি এজাহার দাখিল করেছেন।
এজাহারে অভিযুক্ত অন্য ব্যক্তিরা হলেন- হানিফ মন্ডলের ছোট ভাই মো. হামেদ আলী -৪২- ফারুক মিয়া -৩৬- হানিফ মন্ডলের ছেলে মমিনুল ইসলাম -২২- বাহার উদ্দিনের ছেলে রাব্বী মিয়া-১৯- হানিফ মন্ডলের স্ত্রী মরিয়ম বেগম -৪০- মিয়ার স্ত্রী নুরুন্নাহার বেগম -৩০-। তারা সবাই উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাহবুর আলম বলেল- জমি-জমা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেঘনা নদীতে নিখোঁজের দুই দিন পর স্কুল ছাএের মরদেহ উদ্ধার

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩।।

আপডেট সময় : 09:09:31 am, Thursday, 27 June 2024