Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন

সুন্দরগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার গাছের চারা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:56:49 am, Monday, 4 March 2024
  • 111 বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার গাছের চারা।।

হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ-গাইবান্ধা-প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নাজিমাবাদ বিএল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার হিসেবে গাছের চারা বিতরণ করে চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। সোমবার বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন কুড়িগ্রামের চিলমারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু তাহের আলী। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. রোকনুজ্জামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, কাশিমবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.হ.ম আব্দুল ওয়াহেদ সরকার, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শাহজাহান মিঞা, জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায় প্রমূখ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ষষ্ঠ শ্রেণির হতে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন ইভেন্টে বিজয়ী কমপক্ষে ১০০ জন শিক্ষার্থীর মাঝে প্রথম পুরস্কার লেচু ও  দ্বিতীয় আম গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 
ব্যতিক্রম পুরস্কার বিতরণের ব্যাপারে প্রধান শিক্ষক জানান, আগামি ডিসেম্বর মাসে তিনি অবসর গ্রহন করবেন। পুরস্কার হিসেবে গাছের চারা বিতরণের কারণ হচ্ছে গাছটি যতদিন থাকবে তত দিন ওই শিক্ষার্থীরা তাকে স্মরণ রাখবেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, এই পুরস্কারটি একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করল। এটি তিনি কখনো কোথাও দেখেননি। চমৎকার এই উদ্যোগের জন্য প্রতিষ্ঠান প্রধানকে অভিনন্দন জানান। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার

সুন্দরগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার গাছের চারা।।

আপডেট সময় : 11:56:49 am, Monday, 4 March 2024