Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ ইসরাইলি বোমা হামলায় লেবাননে- নিহত দিপালীর লাশ নিজ বাড়ীতে- জানাজা শেষে দাফন সম্পন্ন। লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা

সীমান্তে প্রাণ হারানো ফেলানীর ভাই এবার বিজিবি সদস্য

  • Reporter Name
  • আপডেট সময় : 05:03:58 pm, Thursday, 18 September 2025
  • 96 বার পড়া হয়েছে

চঞ্চল,

সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারানো কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই এবার বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দিয়েছেন। দীর্ঘ ১৪ বছর পর এই নিয়োগ ফেলানীর পরিবারের জীবনে এক নতুন আশার আলো হয়ে এসেছে।

গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আয়োজিত নিয়োগ পরীক্ষায় ফেলানীর ভাই উত্তীর্ণ হন। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে নিয়োগপত্র তুলে দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি।

অনুষ্ঠানে ১৫ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “বিজিবি সবসময় ফেলানীর পরিবারের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ফেলানীর ছোট ভাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আগামী ১৯ সেপ্টেম্বর প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেবেন। আমরা আশা করি, প্রশিক্ষণ শেষে তিনি একজন যোগ্য সদস্য হিসেবে সীমান্ত রক্ষায় ভূমিকা রাখবেন।”

তিনি আরও যোগ করেন, “সীমান্তে ফেলানী হত্যার মতো হৃদয়বিদারক ঘটনা ভবিষ্যতে আর না ঘটে, সে বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।”

২০১১ সালের ৭ জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে ১৫ বছর বয়সী ফেলানী বিএসএফের গুলিতে নিহত হন। কাঁটাতারে ঝুলে থাকা তার মরদেহের ছবি দেশ-বিদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। সেই ঘটনার পর থেকে পরিবারের ন্যায়বিচারের লড়াই অব্যাহত রয়েছে।

ফেলানীর ভাইয়ের বিজিবিতে যোগদান স্থানীয়দের কাছে এক প্রতীকী ঘটনা হয়ে উঠেছে। তারা বিশ্বাস করেন, শহীদ বোনের অসমাপ্ত স্বপ্ন এবার তার ভাই পূরণ করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

সীমান্তে প্রাণ হারানো ফেলানীর ভাই এবার বিজিবি সদস্য

আপডেট সময় : 05:03:58 pm, Thursday, 18 September 2025