Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য

সীতাকুন্ডে হামলা লুটপাট, ইয়াছিন বাহিনীর ভয়ে মানবেতর জীবনযাপন করছেন ব্যবসায়ী রাজু

  • Reporter Name
  • আপডেট সময় : 07:12:41 pm, Saturday, 13 September 2025
  • 209 বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে পাহাড়খেকো ইয়াছিনের দৌরাত্ম্য, দোকান বাড়ি ভাঙচুরে ব্যবসায়ীর কোটি টাকার ক্ষতির অভিযোগ উঠেছে।
চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল সলিমপুর আলী নগরের ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন এবং তার সহযোগীদের হামলায় এক ব্যবসায়ীর দুটি দোকান ও বসতবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করেছেন, এতে তার প্রায় ৯৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই অভিযোগ করেন চট্টগ্রাম মহানগর বাস্তহারা দলের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমান রাজু।
তিনি সন্ত্রাসী ইয়াছিনকে দ্রুত গ্রেপ্তার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
রাজু অভিযোগ করেন, গত ৩০ আগস্ট সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ইয়াছিনের নেতৃত্বে সন্ত্রাসীরা তার ছিন্নমূল গোলাপের দোকানের মোড়স্থ প্রথম দোকানে হামলা চালায়। তারা ভাঙচুর করে, নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় এবং দোকানের সামনে থাকা দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এর পরদিন (৩১ আগস্ট) দুপুরে তার বসতবাড়িতে হামলা চালিয়ে দরজা-জানালা ভাঙচুর করা হয়, আলমারিতে রাখা তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করা হয়। একই রাত ১টা ৪০ মিনিটে তার দ্বিতীয় দোকানে হামলা চালিয়ে মালামাল লুট করা হয়।
তিনি জানান, এ ঘটনায় তার স্ত্রী রুনা আক্তার বাদী হয়ে ইয়াছিনসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করে সীতাকুন্ড মডেল থানায় মামলা করেছেন। কিন্তু মামলা হলেও ইয়াছিন ও তার সহযোগীরা গ্রেপ্তার হয়নি। এতে তারা আরও হিংস্র হয়ে উঠেছে। বর্তমানে পরিবার নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, নোয়াখালীর সুবর্ণচর থেকে প্রায় দুই দশক আগে ইয়াছিন ও তার সহযোগী ফারুক চট্টগ্রামে আসেন। শুরুতে অটোরিকশা চালালেও পরে জঙ্গল সলিমপুর এলাকায় ভাড়া বাড়ি নিয়ে বসতি গড়েন। এরপর পাহাড় কেটে মাটি বিক্রি, অবৈধ প্লট বানানো ও বিদ্যুৎ সংযোগে চাঁদাবাজির মাধ্যমে অল্প সময়েই বিপুল অর্থসম্পদ অর্জন করেন। রাতারাতি কোটি টাকার মালিক বনে গিয়ে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেন এবং নাম দেন ‘আলী নগর’।
অভিযোগ রয়েছে, আলী নগরে প্রবেশ ও বের হতে হতো তার অনুমতি নিয়ে। বাইরের কেউ এলে ভোটার আইডি ও মোবাইল ফোন জমা দিতে হতো নিয়ন্ত্রণ কক্ষে। স্থানীয় বাসিন্দাদের জন্য ছিল বিশেষ পাসকার্ড, যা ইয়াছিনের স্বাক্ষর ছাড়া অকার্যকর। থানায় মামলা করা ছিল কঠোরভাবে নিষিদ্ধ, সব বিচার চলত ইয়াছিন ও ফারুকের আদালতে।
তিনি আরও বলেন, ইয়াছিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একের পর এক মামলা রয়েছে। এর মধ্যে—
২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের দায়ের করা ৭-৮টি মামলা, সীতাকুণ্ড, বায়েজিদ ও হাটহাজারী থানায় ভুক্তভোগীদের দায়ের করা ৮টি মামলা, ২০২২ সালে সাবেক জেলা প্রশাসক মমিনুল রহমানের নেতৃত্বে অবৈধ পাহাড় উচ্ছেদ অভিযানে হামলার ঘটনায় দায়ের হওয়া ৭টি মামলা এবং ২০২৫ সালে র‍্যাবের ওপর ইয়াছিন বাহিনীর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা। এছাড়া ২০১৭ সালে দায়ের হওয়া একাধিক হত্যা মামলা।
নিরাপত্তার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে ব্যবসায়ী রাজু স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ইয়াছিনকে দ্রুত গ্রেপ্তার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্য সার্ভেয়ার মুজিবুর রহমান, ব্যবসায়ী রাজুর স্ত্রী রুনা আকতার, জামাল উদ্দিন, মাইমা, রাশেদা আকতার, আবদুল হালিম, পান্না মল্লিক, আবদুল শুক্কুর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

সীতাকুন্ডে হামলা লুটপাট, ইয়াছিন বাহিনীর ভয়ে মানবেতর জীবনযাপন করছেন ব্যবসায়ী রাজু

আপডেট সময় : 07:12:41 pm, Saturday, 13 September 2025