Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এব্য চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো? খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে: অর্থমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ২৫ কোটি বৃক্ষায়ন, সবুজ হোক দেশ, সুন্দর হোক পরিবেশ

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বন্ধের ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানিয়েছেন উপাচার্য ইসমাইল পাটওয়ারী

  • Reporter Name
  • আপডেট সময় : 06:32:52 pm, Wednesday, 23 April 2025
  • 246 বার পড়া হয়েছে

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বন্ধের ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানিয়েছেন উপাচার্য ইসমাইল পাটওয়ারী

শেখ জাবেদ আহমদ সিলেট 

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটওয়ারী সিলেটে কিছু দুষ্টচক্র ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজনের মেডিকেল বিশ্ববিদ্যালয় বন্ধ বা স্থানান্তরের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক করেছেন। তিনি বলেন, এই গোষ্ঠী অবৈধ নিয়োগের কারণে চাকরি হারানো ব্যক্তিদের উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেটের গর্ব, সিলেটবাসীর প্রাণের প্রতিষ্ঠান।তিনি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বন্ধের ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) সকালে সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজের দ্বিতীয় তলায় মেডিকেল এডুকেশন ইউনিটের সভাকক্ষে মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, মেডিকেল কলেজসমূহের প্রিন্সিপালবৃন্দ, প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, চিকিৎসক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো: শাহ আলম। মেডিকেল সায়েন্সের ডিন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি মুকতাবিস উন নুর, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী, দৈনিক সংগ্রামের প্রতিনিধি কবির আহমদ, ৭১ টিভির প্রতিনিধি হোসাইন সুজ্জাদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ শাহানা ফেরদৌস চৌধুরী, নর্থ ইস্ট মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল, ডিজিএফআই সিলেটের সহকারী পরিচালক মামুন আহমদ, চিকিৎসক নেতা অধ্যাপক ডা. হোসাইন আহমদ ও ডা. তামীম আহমদ প্রমুখ।

সভায় বলা হয়, দেশের চিকিৎসা ক্ষেত্রে উচ্চশিক্ষা, গবেষণা ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠিত হলে চিকিৎসাবিজ্ঞানের উচ্চশিক্ষা ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে। এখানে ১২০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল স্থাপিত হলে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে, বিদেশে চিকিৎসার প্রবণতা কমবে এবং উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া দেশি-বিদেশি খ্যাতনামা চিকিৎসকদের সমন্বয়ে এটি দেশের একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বন্ধের ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানিয়েছেন উপাচার্য ইসমাইল পাটওয়ারী

আপডেট সময় : 06:32:52 pm, Wednesday, 23 April 2025