Dhaka , Tuesday, 4 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ধারাবাহিক অভিযানে শীর্ষ সন্ত্রাসী চক্রে বড় আঘাত; আলোচিত শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেফতার ০২, উদ্ধার বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ভারতীয় দলে ডাক পাওয়া কে এই আকিব নবি জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল জনতাসহ সরকারি সব ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান ​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন ইউএনও জিল্লুর রহমান রামুতে ইট প্রস্তুতকারক সমিতির নতুন কমিটি গঠন; সভাপতি রফিক, সম্পাদক জামাল লোহাগাড়ায় সাদিয়া-ইভার প্রাইভেটকারে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবা; আটক ৪ রূপগঞ্জের নারী শিক্ষার প্রাণকেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

সাতকানিয়ায় টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ট্রাক-এক্সেভেটর জব্দ, জরিমানা ৪০ হাজার

  • Reporter Name
  • আপডেট সময় : 11:22:56 pm, Saturday, 28 February 2026
  • 77 বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান,

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধেমোঃ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে একটি ডাম্পার ট্রাক ও এস্কেভেটর জব্দ করা হয়েছে। এছাড়া সেখানে থাকা আরও ৭টি এক্সেভেটর সম্পূর্ণ ভেঙে অকেজো করে দেওয়া হয় এবং একই সঙ্গে দুই ব্যক্তিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চট্টগ্রাম জেলার তথ্যের ভিত্তিতে, NSI এর সাতকানিয়ায় দায়িত্বরত কর্মকর্তার উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বণিক পাড়া এবং নলুয়া ইউনিয়নের নয়াখাল এলাকায় কৃষিজমির উর্বর টপসয়েল অবৈধভাবে কাটার প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ঘটনাস্থল থেকে একটি ট্রাক ও একটি এক্সেভেটর জব্দ করা হয়। এছাড়া সেখানে থাকা আরও ৭টি এক্সেভেটর সম্পূর্ণ ভেঙে অকেজো করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে পুনরায় অবৈধ মাটি কাটার কাজে ব্যবহার করা না যায়।
এ সময় কেঁওচিয়া ইউনিয়নের বণিক পাড়া ৬ নম্বর ওয়ার্ড বাসিন্দা এহসানুল কবির ও মোহাম্মদ আনোয়ারকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান। অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া জাফর আহমেদ চৌধুরী কলেজ সেনাবাহিনী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট সাদ মোহাম্মদ শামস উদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যবৃন্দ এবং আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়া হলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক

সাতকানিয়ায় টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ট্রাক-এক্সেভেটর জব্দ, জরিমানা ৪০ হাজার

আপডেট সময় : 11:22:56 pm, Saturday, 28 February 2026