Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার মধুপুরে সমবায় সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সরাইলে একজন ক্রীড়াপ্রেমী মানুষ “এস এম ফরিদ” ‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সাংবাদিকদের অনুসন্ধান ও সংবাদ প্রকাশের পরেই প্রশাসনের হস্তক্ষেপ উদ্ধার হচ্ছে ৬৮০ ফুট দীর্ঘ সরকারি রাস্তা

  • Reporter Name
  • আপডেট সময় : 04:47:43 pm, Wednesday, 18 June 2025
  • 100 বার পড়া হয়েছে
রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের হারুনেফড়া মৌজায়, দীর্ঘদিন ধরে দখলে থাকা একটি সরকারি রাস্তা, উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় সাংবাদিকদের অনুসন্ধান ও সংবাদ প্রকাশের পরপরই প্রশাসন বিষয়টি আমলে নেয় এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।
এলাকাবাসীর অভিযোগে বলা হয়, ছাইতনের তল থেকে শান্তিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রেকর্ডভুক্ত একটি সরকারি কাঁচা রাস্তা, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন।
রবিবার ( ১৫ জুন ২০২৫) বিকাল ৩ টায় সাংবাদিক টিম সরেজমিনে গিয়ে দেখা যায়, রেকর্ড মূলে প্রায় ৬৮০ ফুট দৈর্ঘ্যের রাস্তাটি প্রস্থ ১৪ ফুট চওড়া হলেও রাস্তা জুড়ে সুপারির বাগান, পুকুর, খড়ের গাদা, ঘর উঠিয়ে পুরো রাস্তাটি বন্ধ করে দেয়া হয়েছে। এ অবস্থায় রাস্তাটির অস্তিত্ব নেই বললেই চলে।
সংবাদ প্রকাশ করার একদিন পরেই, মঙ্গলবার (১৭ জুন ২০২৫) দুপুর ২ টার পর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহার নির্দেশে থেতরাই, ইউনিয়ন ভূমি কর্মকর্তা শাহ আলম খন্দকার, তাঁর স্টাফসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার অবস্থা পরিদর্শন করেন ।
প্রায় ৬৮০ ফুট দৈর্ঘ্য এবং ১৪ ফুট প্রস্থের এই রাস্তাটি সুপারির বাগান, পুকুর, খড়ের গাদা এবং বিভিন্ন ঘরবাড়ি নির্মাণের মাধ্যমে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে শতাধিক পরিবারের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।
এ অবস্থায় এলাকাবাসী বিষয়টি স্থানীয় সাংবাদিকদের অবহিত করলে মানবাধিকার প্রতিদিন পত্রিকা ও জাগরণী টিভি-র কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, উত্তর বঙ্গের সম্পাদক ও নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি, ঘটনাস্থলে গিয়ে সরেজমিন তদন্ত করে, বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেন। সাংবাদিকদের ওই প্রতিবেদনে দখলের ভয়াবহ চিত্র ও ভুক্তভোগীদের বক্তব্য উঠে আসে।
সংবাদ প্রকাশের একদিন পরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহার নির্দেশে থেতরাই ইউনিয়ন ভূমি কর্মকর্তা শাহ আলম খন্দকার, তাঁর স্টাফসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার অবস্থা পরিদর্শন করেন। তিনি সরেজমিনে রেকর্ড অনুযায়ী প্রায় ৬৮০ ফুট দীর্ঘ ও ১৪ ফুট প্রস্থের সরকারি রাস্তার অস্তিত্ব নিশ্চিত করেন।
ভূমি কর্মকর্তা শাহ আলম খন্দকার জানান, “তদন্তে আমি রেকর্ডভুক্ত রাস্তার সত্যতা পেয়েছি। যাঁরা রাস্তাটি দখল করে রেখেছেন, তাঁদের অধিকাংশের সঙ্গে কথা বলেছি। অনেকেই স্বেচ্ছায় রাস্তা ছেড়ে দিতে সম্মত হয়েছেন। শুধু একজন দখলদারের সঙ্গে কথা হয়নি। আমি যতটুকু প্রতিবেদন পেয়েছি, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেব। ইনশাআল্লাহ দুই-একদিনের মধ্যেই রাস্তা উদ্ধারের কাজ শুরু হবে। জনগণ তাদের রাস্তা ফিরে পাবে—এটা আমি নিশ্চিত করছি।”
এদিকে, প্রশাসনের দ্রুত পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাঁরা সংশ্লিষ্ট সাংবাদিক ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা ভাবতেও পারিনি এত দ্রুত প্রশাসন সাড়া দেবে। এই রাস্তাটি উদ্ধার হলে আমাদের দীর্ঘদিনের কষ্ট দূর হবে।”
এখন এলাকাবাসীর প্রত্যাশা, রাস্তা উদ্ধারের কাজ দ্রুত শুরু হয়ে নিরবচ্ছিন্ন চলাচলের সুযোগ তৈরি হবে এবং ভবিষ্যতে এমন দখলের বিরুদ্ধে প্রশাসন আরও কঠোর হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি

সাংবাদিকদের অনুসন্ধান ও সংবাদ প্রকাশের পরেই প্রশাসনের হস্তক্ষেপ উদ্ধার হচ্ছে ৬৮০ ফুট দীর্ঘ সরকারি রাস্তা

আপডেট সময় : 04:47:43 pm, Wednesday, 18 June 2025