Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বজনীন পেনশন প্রজ্ঞাপন বাতিলের দাবিতে পবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:07:09 am, Monday, 13 May 2024
  • 135 বার পড়া হয়েছে

সর্বজনীন পেনশন প্রজ্ঞাপন বাতিলের দাবিতে পবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন।।

জান্নাতীন নাঈম জীবন
পবিপ্রবি প্রতিনিধি।।
অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন‌ প্রত্যাহার এবং শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা পালন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-পবিপ্রবি- শিক্ষক সমিতি।
সোমবার -১৩ মে- ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় কর্মসূচির অংশ হিসেবে একাডেমিক ভবনের সামনে অবস্থান সহ বিশ্ববিদ্যালয়টির সকল শিক্ষকবৃন্দ পদযাত্রায় অংশগ্রহণ করেন।
মানববন্ধনে শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিমকে -বৈষম্যমূলক- আখ্যা দিয়ে এর প্রজ্ঞাপন প্রত্যাহার ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল দাবি করেন। তারা বলেন- এমন বৈষম্যমূলক পেনশন ব্যবস্থা চালু মানসম্মত শিক্ষা ও গবেষণার জন্য হুমকিস্বরূপ। এটি একটি আমলাতান্ত্রিক চক্রান্ত ও শিক্ষকদের সামাজিক মর্যাদাকে অবনমন করার প্রচেষ্টা। এর ফলে মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় আসতে চাইবে না। তারা আরো বলেন- বৈষম্যমূলক পেনশন প্রজ্ঞাপন অতিদ্রুত প্রত্যাহার করা না হলে আমরা এর থেকেও কঠোর আন্দোলনে যাবো। প্রয়োজনে ক্লাস-পরীক্ষা বর্জন করব। যেসময় আমাদের পাঠদান ও গবেষণা কার্যক্রমে মনোনিবেশ করার কথা কিন্তু  আজ আমাদের এর জন্য আন্দোলন করতে হচ্ছে। 
দাবির বিষয়ে জানতে চাইলে পবিপ্রবি  শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ বলেন- একটি জিনিস খেয়াল করার বিষয় আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরে পেনশনের বিষয়ে যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে সেটা জারি হওয়ার পর থেকেই প্রশাসন থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে এটা অনেক ভালো- আগের থেকে ভালো। আমি জানিনা মানুষকে কতটা বোকা ভাবে এরা। তারা সবকিছুতেই নিজেরা নীতি নির্ধারণ করে, নিজেরা নিজের মতো করে নেয়। শুধু পেনশনের ব্যাপারে তারা নিজেরা নিবে না আরেকজনকে চাপিয়ে দিবে। আর বলবে যে এটা ভালো। নিজে আগে নাও তারপর অন্যজনকে বলো এটা ভালো।
মানববন্ধনে পবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসাদুজ্জামান মিয়া মুন্না সহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

সর্বজনীন পেনশন প্রজ্ঞাপন বাতিলের দাবিতে পবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন।।

আপডেট সময় : 09:07:09 am, Monday, 13 May 2024