Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ মাতারবাড়ী বন্দরকেন্দ্রিক যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নেও অংশীদারত্বের সম্ভাবনা স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম পাইকগাছায় মাপে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা ‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? ‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’ হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী “দলমত নির্বিশেষে আমরা জনগণের সেবক- মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা” এমপি শহিদুল ইসলাম বাবুল। ইবিতে অবৈধ শিক্ষার্থী অপসারণ ও সিট বরাদ্দে শিবিরের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু গাজীপুরের সিনিয়র আইনজীবী আতাউর রহমান আকাশ আর নেই ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: যুবকদের খেলার মাঠে ফেরাতে ডেপুটি স্পিকারের উদ্যোগ মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরুন, দুর্গাপুর প্রেসক্লাব এর রজতজয়ন্তীতে ডেপুটি স্পিকার

  • Reporter Name
  • আপডেট সময় : 01:08:21 pm, Tuesday, 24 March 2026
  • 86 বার পড়া হয়েছে

সৌমিক হাসান সিহাত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার সীমান্তবর্তী ও ঐতিহ্যবাহী উপজেলা দুর্গাপুরকে একটি ‘মানবিক জনপদ’ ও সমৃদ্ধ ‘পর্যটন হাব’ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, “আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। সস্তা হাততালির জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসিনি, সৃষ্টিকর্তার সন্তুষ্টি এবং মানুষের কল্যাণের জন্যই কাজ করতে চাই।”
আজ রবিবার দুপুরে ‘দুর্গাপুর প্রেসক্লাবে’র ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘রজতজয়ন্তী উদ্‌যাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্গাপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন।
অনুষ্ঠানের শুরুতে ডেপুটি স্পিকার দুর্গাপুর প্রেসক্লাবের প্রয়াত প্রতিষ্ঠাতাদের স্মরণ করেন এবং তরুণ সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন। সাংবাদিকদের সমাজের ‘দর্পণ’ ও ‘নির্যাতিত মানুষের ঢাল’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, “আপনারা নিউজের ভেতরের নিউজগুলো বের করে আনেন। দীর্ঘদিনের পচনশীল রাজনৈতিক কাঠামো ও দূষিত রাজনৈতিক কালচার থেকে বের হয়ে আসতে আপনাদের লেখনী জরুরি। সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরুন, আপনাদের তথ্যের ভিত্তিতেই প্রশাসন ও জনপ্রতিনিধিরা ব্যবস্থা নিতে পারবে।”
রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ দখলের তীব্র সমালোচনা করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “কোনো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি বা বিত্তশালী যদি সাধারণ মানুষের সম্পদ, মসজিদ বা মন্দিরের জায়গা দখল করে, তবে তা মেনে নেওয়া হবে না। আমরা এমন দুর্গাপুর চাই, যেখানে গোরো, হাজং, হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান- সবাই সমান অধিকার ভোগ করবে। আইনের চোখে সবাই সমান, এখানে কেউ কারো অধিকার খর্ব করতে পারবে না।”
দুর্গাপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকারের পদক্ষেপ তুলে ধরে ডেপুটি স্পিকার জানান, দুর্গাপুরে নতুন রেললাইন স্থাপনের প্রতিশ্রুতি তিনি নির্বাচনের আগেই দিয়েছিলেন এবং বর্তমানে সেটির ভিত্তিপ্রস্তরের কাজ চলমান রয়েছে। এছাড়া সোমেশ্বরী নদীর ওপর একটি গুরুত্বপূর্ণ সেতু এবং মহাদেও নদীর ওপর সেতু নির্মাণসহ একাধিক মেগা প্রকল্পের ‘ফিজিবিলিটি স্টাডি’ বা সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, নেত্রকোনা সদর ও পূর্বধলার সংসদ সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় খুব শিগগিরই এসব প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি সাধারণ মানুষ দেখতে পাবে।
স্থানীয়দের দীর্ঘদিনের উদ্বেগের বিষয় ‘বালু উত্তোলন’ প্রসঙ্গেও তিনি স্পষ্ট বক্তব্য রাখেন। তিনি বলেন, “অবৈজ্ঞানিক পন্থায় বালু উত্তোলন করে মুষ্টিমেয় কিছু মানুষের পকেট ভারী করার সহজ পন্থা আমরা বন্ধ করতে চাই। যত্রতত্র বালু উত্তোলনের ফলে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঝুঁকি রয়েছে। নদী ও প্রাকৃতিক সম্পদের ভারসাম্য বজায় রেখে, বিজ্ঞানভিত্তিক ও বৈধ উপায়ে বালু উত্তোলনের ব্যবস্থা করা হবে। যা একইসাথে পরিবেশ রক্ষা করবে এবং অর্থনৈতিক উন্নয়নও ঘটাবে।”
দুর্গাপুরের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কুল্লাগড়া, দুর্গাপুর সদর, লেংগুরা, খারনৈ এবং রংছাতি- এই পাঁচটি ইউনিয়নকে কেন্দ্র করে একটি ‘ট্যুরিজম হাব’ বা পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে স্থানীয় হাজারো মানুষের কর্মসংস্থান হবে এবং সারাদেশ থেকে পর্যটকরা এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসবেন। এর ফলে উন্নত হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ আনুষঙ্গিক নাগরিক সুবিধা স্বয়ংক্রিয়ভাবেই বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং দুর্গাপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ড. দিবালোক সিংহ।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্বপালনকারী গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা

সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরুন, দুর্গাপুর প্রেসক্লাব এর রজতজয়ন্তীতে ডেপুটি স্পিকার

আপডেট সময় : 01:08:21 pm, Tuesday, 24 March 2026