Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন

  • Reporter Name
  • আপডেট সময় : 10:18:47 pm, Wednesday, 29 April 2026
  • 149 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,

ফরিদপুরের সদরপুর উপজেলায় মারপিট, চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলাকে ঘিরে স্থানীয়ভাবে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও বিতর্ক। বিশেষ করে মামলার এক আসামিকে নিয়ে এলাকাবাসীর আপত্তি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারৈহাট পূর্বকান্দি এলাকায় ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ২০ এপ্রিল সকালে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি সদরপুর থানায় নথিভুক্ত হয়েছে, যার নম্বর ২০ এবং বার্ষিক নম্বর ৯৩।

মামলায় বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৮৫, ৩৭৯, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে অনধিকার প্রবেশ, হত্যার উদ্দেশ্যে হামলা, গুরুতর জখম, চাঁদাবাজি, চুরি এবং ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধে জড়িত।

তবে মামলার তিন নম্বর আসামি শুকুর মাতুব্বর (৬৫), পিতা মৃত. মদন মাতুব্বর, সদরপুর উপজেলার বাসিন্দা-কে নিয়ে উঠেছে বিতর্ক। স্থানীয়রা জানান, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তাদের ভাষ্য, “যিনি ঘটনাস্থলে ছিলেন না, তিনি কীভাবে আসামি হলেন” এই প্রশ্ন এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রে।

এলাকাবাসীর অভিযোগ, মামলার বাদী মতিউর রহমান পূর্ব শত্রুতার জেরে ইচ্ছাকৃতভাবে শুকুর মাতুব্বরকে আসামি করেছেন। তাছাড়াও টাকার গরমে সাধারণ মানুষকে মানুষ বলে মনে করেন না মতিউর রহমান। শুধু সাধারণ গ্রামবাসীই নয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চেয়ারম্যান/মেম্বারদেরকে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেন। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন বলেও অভিযোগ করেছে গ্রামবাসী।

এ বিষয়ে মতিউর রহমানের সঙ্গে আমাদের প্রতিবেদক মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ঘটনার বিষয়ে কথা বলতে রাজি হননি।

ঘটনা অনুসন্ধানে গিয়ে মামলার বাদী মতিউরের হেডমিন্ত্রী (প্রত্যক্ষদর্শী) জানায়, এখানে কোন চাঁদাবাজির কোন কথা আমি শুনতে পাইনি ও এখানে চায়নিজ কুড়াল, রামদা বা কোন দেশীয় অস্ত্র নিয়ে মারামারি হয়নি। আমার মালিকের সঙ্গে কাঠের বাটাম দিয়ে শুধু দুজনের ভিতরে ধস্তাধস্তি হয়েছে। ধস্তাধস্তির এক পর্যায়ে কাঠের টুকরোয় লাগানো তারকাটা দিয়ে আমার মালিকের হাত কেটে যায়। এছাড়াও কয়েকজন প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানিয়েছেন যে, মামলায় উল্লেখিত ঘটনার বর্ণনা অধিকাংশই মিথ্যা ও বানোয়াট।

অন্যদিকে, এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল আল মামুন শাহ্ এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করবেন বলে প্রতিবেদককে জানিয়েছেন।
এ পরিস্থিতিতে স্থানীয় সচেতন মহল মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন

আপডেট সময় : 10:18:47 pm, Wednesday, 29 April 2026