Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সদরপুরে পানি উন্নয়ন বোর্ডের কার্য্যক্রম না থাকায় বাড়ছে জনদুর্ভোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:11:48 am, Friday, 7 June 2024
  • 153 বার পড়া হয়েছে

সদরপুরে পানি উন্নয়ন বোর্ডের কার্য্যক্রম না থাকায় বাড়ছে জনদুর্ভোগ।।

শিমুল তালুকদার
সদরপুর থেকে।।
ফরিদপুরের সদরপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের কোন রকম কার্য্যক্রম  ও নজরদারী না থাকার কারনে দিন দিন বাড়ছে জনদুর্ভোগ সেই সাথে দখল হয়ে যাচ্ছে খালের দুই পাড়সহ সরকারী সম্পদ।
সদরপুর পানি  উন্নয়ন বোর্ডের যথাযথা ভূমিকা না থাকায় সরকারী সম্পদ বেহাত হলেও কর্তপক্ষের উদাসীনতার কারনে দিন দিন বেড়েই চলেছে সরকারী সম্পদ দখলের প্রতিযোগীতা। সদরপুরে পানি উন্নয়ন বোর্ডের অফিস দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার কারনে ঝিমিয়ে পড়েছে সরকারী  কার্য্যক্রম । নেই কোন কর্মকর্তা- কর্মচারী।প্রায় ৫ বছর পুর্বে সদরপুরে পানি উন্নয়ন বোর্ডের নতুন ভবন নির্মিত হলেও সেই ভবনে অদ্যাবধি পদচারনা পরেনি কোন কর্মকর্তা কর্মচারীর- ক্ষোভের সাথে এমনটাই জানালেন অফিসের পার্শবর্তী বিভিন্ন দোকানদাররা।   এমনকি সেখানে একটি সাইনবোর্ড পর্যন্ত নেই। দেখে বুঝার উপায় নেই এটা কিসের অফিস। স্থানীয় দোকানদার ও এলাকাবাসী জানান অফিসের সাথেই যে খালটি ভুবনেশ্বর নদীর সাথে সংযোগ হয়েছে এবং একটি স্লুইচ গেট রয়েছে- দীর্ঘদিন যাবৎ  স্লুইচগেটটি বন্ধ হওয়ার পর থেকে খালটির সামনের অংশ স্টেডিয়াম সংলগ্ন  বর্তমানে ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে।
দেখে বুঝার উপায় নেই এটি খাল নাকি ময়লার ভাগাড়। প্রতিদিন ময়লার স্তুপথেকে বিচ্ছিরি রকম দুর্ঘন্ধ ছড়ানোর কারনে পথচারী- স্কুল- কলেজ ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা নাকে কাপড় দিয়ে চলাচল করছেন। এতে করে পরিবেশ দুষনের পাশাপাশি বায়ুবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন লোকজন- এমনটাই অভিযোগ করেন খালের পাড়ে অবস্থিত মাইক্রোস্টান্ডের শ্রমিকরা। এছাড়া  একটু ভারী বৃষ্টি হলেই সদরপুর বাজারে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে- যার দুর্ভোগ পোহাতে হয় উপজেলার সর্বস্থরের জনসাধারনের৷    সদরপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের  নজরদারী ও যথাযথ পদক্ষেপের অভাবে   উপজেলার নীল মনির খাল- পিয়াজখালী বাবুরচর খাল- দশহাজার খাল- শ্যামপুর স্লুইচগেট খাল- আকটেরচর খাল সহ বিভিন্ন খালের পাড়ে সরকারী জমি বেদখল হয়ে যাচ্ছে বলে জানান স্থানীয় সচেতন মহল। এ ব্যাপারে সদরপুর পানি উন্নয়ন বোর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন সোনালী টেলিভিশনকে জানান- স্থানীয় একটি প্রভাবশালী মহলের হস্তক্ষেপের কারণে পানি উন্নয়ন বোর্ডের সদিচ্ছা থাকা সত্ত্বেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমান সরকারের আমলে দেশের বিভিন্ন নদী ও খাল  পাড়ের সরকারী সম্পদ পুনরদ্ধারের কার্য্যক্রম চলমান রয়েছে- তারই ধারাবাহিকতায় সদরপুর পানি উন্নয়ন বোর্ড সরকারী সম্পদ পুনরুদ্ধারে যথাযথ ভূমিকা পালন করবেন এমনটাই প্রত্যাশা সদরপুর উপজেলা বাসীর। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

সদরপুরে পানি উন্নয়ন বোর্ডের কার্য্যক্রম না থাকায় বাড়ছে জনদুর্ভোগ।।

আপডেট সময় : 09:11:48 am, Friday, 7 June 2024