Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সতীর্থের গোল চুরি করে ক্ষমা চাইলেন রাফিনিয়া

  • Reporter Name
  • আপডেট সময় : 06:08:01 pm, Thursday, 10 April 2025
  • 286 বার পড়া হয়েছে

সতীর্থের গোল চুরি করে ক্ষমা চাইলেন রাফিনিয়া

দৈনিক আজকের বাংলা ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে এই দাপুটে জয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে কাতালানরা। ম্যাচে জোড়া গোল করেছেন রবার্ট লেভানডভিস্কি। বাকি দুই গোল করেন রাফিনিয়া ও লামিনে ইয়ামাল।

ম্যাচের ২৫তম মিনিটে প্রথম গোলটি আসে রাফিনিয়ার পা থেকে। যদিও গোলটি পাও কুবার্সির হওয়ার সম্ভাবনা ছিল। ফ্রি কিক থেকে বল পেয়ে কুবার্সি শট নেন, বলটি গোলমুখে গড়াচ্ছিল। শেষ মুহূর্তে বলটিকে পা লাগিয়ে নিশ্চিত করেন রাফিনিয়া। পরে সতীর্থের গোল “চুরি” করার জন্য ক্ষমা চান এই ব্রাজিলিয়ান তারকা। রাফিনিয়া বলেন,
“আমি নিশ্চিত ছিলাম না বলটা গোল হবে কি না। অফসাইডের ভয় ছিল। কুবার্সির কাছে পরে ক্ষমা চেয়েছি। সে বলেছে—আমি কিছু মনে করিনি, এটাকে অ্যাসিস্ট হিসেবে ধরেছি।”

চ্যাম্পিয়ন্স লিগে রাফিনিয়ার দুর্দান্ত ফর্ম অব্যাহত আছে। এই মৌসুমে ইতোমধ্যেই করেছেন ১২টি গোল, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তার অবদান ১৯টি, যা ইউরোপিয়ান আসরে এক মৌসুমে মেসির সমান। সতীর্থদের সঙ্গে বোঝাপড়াই সাফল্যের মূল চাবিকাঠি বলেই মনে করছেন তিনি।
“শীর্ষ মানের ফুটবলারদের সঙ্গে খেলতে পারাটা দারুণ। আমরা একে অপরকে ভালোভাবে বুঝি, এটাই পার্থক্য গড়ে দিচ্ছে,” বলেন রাফিনিয়া।

সেমিফাইনালে উঠতে পারলে বার্সেলোনার প্রতিপক্ষ হবে ইন্টার মিলান অথবা বায়ার্ন মিউনিখ। অতীতে বায়ার্নের মুখোমুখি হয়ে হোঁচট খেয়েছে বার্সা, তবে এবার চিত্র বদলাতে চায় কাতালানরা। বার্সা কোচ হ্যানসি ফ্লিক বলেছেন,
“আমরা এখনো জিতিনি। ফুটবলে শেষ পর্যন্ত কী হবে বলা যায় না। আজ যেভাবে খেলেছি, দ্বিতীয় লেগেও তেমন খেলতে হবে।”

ডর্টমুন্ডের বিপক্ষে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ১৬ এপ্রিল রাতে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

সতীর্থের গোল চুরি করে ক্ষমা চাইলেন রাফিনিয়া

আপডেট সময় : 06:08:01 pm, Thursday, 10 April 2025